আইপিএল ২০২৩, ম্যাচ ৩৩ঃ কেকেআর বনাম সিএসকে ম্যাচ শেষে পরিবর্তিত পয়েন্ট তালিকা

Ajinkya Rahane
Ajinkya Rahane. ( Image Source: IPL )

দিন যত এগোচ্ছে ততই যেন জমজমাট হয়ে উঠছে এবারের আইপিএল।  প্রথম চারে থাকার লড়াইটা যেন ক্রমশই কঠিন হয়ে উঠেছে। শুরু বেশ খানিকটা পিছিয়ে থাকলেও, রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের শীর্ষস্থানে পৌঁছে গেল মগেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এদিন ইডেনে বিরাট ব্যবধানে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতেছে চেন্নাই সুপার কিংস। সেইসঙ্গেই ১০ পয়েন্ট নিয়ে আইপিএলের মঞ্চে শীর্ষস্থানে জায়গা পাকা করে ফেলল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের অস্বস্তি ক্রমশই বাড়ছে।

শুরুর দিকে ওপসেস সারিতে থাকলেও, সময় যত এগোচ্ছে ততই  নীচের দিকে নামছে কলকাতা নাইট রাইডার্স। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর তাদের স্থানের খুব একটা পরিবর্তন হয়নি। আইপিএলের পয়েন্ট টেবিলে আট নম্বরেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে রানরেট অনেকটাই কমে গিয়েছে তাদের। -০.১৯ রানরেট নিয়ে আট নম্বরেই রয়ে গিয়েছে কলকাতা নইট রাইডার্স। তবে পরের দিন সানরাইজার্স হায়দরাবাদ জিতলে যে তারা আপো নীচে নেমে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

ইডেন গার্ডন্সে এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। কিন্তু সেখানেই চেন্নাইয়ের দাপচের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা এদিন ছিলেন বিধ্বংসী ফর্মে। শুরু থেকেই ডেভন কনওয়ে ও  রুতুরাদ গায়কোয়াড়ের ব্যাটে ছিল রানের ঝড়। তবে এগিন সকলের নজর কেড়েছেন অজিঙ্ক রাহানে। ইডেন গার্ডেন্সের বিরুদ্ধে তাঁর ব্যাটে উঠেছিল এদিন রানের ঝড়। ২৯ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই কার্যত চেন্নাি সুপার কিংসের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।

এবারের আইপিএলে সর্বোচ্চ রান করেছে চেন্নাই সুুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সেই এদিন চেন্নাই সুপার কিংস করেছে ২৩৫ রান। কলকাতা নাইট রাইডার্স লড়াই করার চেষ্টাটা করলেও শেষরক্ষা করতে পারেনি। ১৮৬ রানেই থামতে হয়েছিল কলকাতা নাইটদের। তবে এদিন নাইট জার্সিতে বিধ্বংসী ফর্মে চিলেন জেসন রয়।  মাত্র ১৯ বলে এবারের আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান করে ফেললেন এই তারকা ক্রিকেটার। অর্ধশতরান পেয়েছেন রিঙ্কু সিংও। কিন্তু নাইট রাইডার্সকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না।

আইপিএলের পয়েন্ট তালিকা

দল ম্যাচ জয় হার রানরেট পয়েন্ট
চেন্নাই সুপার কিংস +০.৬৬২ ১০
রাজস্থান রয়্যালস +০.৮৪৪
লখনউ সুপার জায়ান্টস +০.৫৪৭
গুজরাত টাইটান্স +০.২১২
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু -০.০০৮
পঞ্জাব কিংস -০.১৬২
মুম্বই ইন্ডিয়ান্স -০.২৫৪
কলকাতা নাইট রাইডার্স -০.১৮৬
সানরাইজার্স হায়দরাবাদ -০.৭৯৪
দিল্লি ক্যাপিটালস -১.১৮৩

close whatsapp