আইপিএল ২০২৩, ম্যাচ ২৬ঃ এলএসজি বনাম আরআর ম্যাচের পর পরিবর্তিত পয়েন্ট তালিকা
আপডেট করা - Apr 19, 2023 11:49 pm

বুধবার আইপিএলের মঞ্চে ছিল লিগ টেবিলের প্রতম দুটো দলের লড়াই। রাজস্থান রয়্যাল পয়েন্টের ব্যবধান আরও বাড়ায় নাকি লখনউ সুপার জায়ান্টস রাজস্থানের আসনে উঠে আসে। এদিন এইদিকেই সকলের নজর ছিল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সেইসঙ্গেই আট পয়েন্ট নিয়ে রাদস্থানের রয়্যালসের ঘারে নিঃশ্বাস ফেলছে এখন লখনউ সুপার জায়ান্টস। এবারের আইপিএলে শুরু থেকেই এই দুই দলের মধ্যে হাড্ডহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। সেখানেই রাজস্থান রয়্যালস হেরেও শীর্ষস্থান ধরে রাখলেও, লখনউও কিন্তু তাদের ঘারে নিঃশ্বাস ফেলছে।
এদিন কম রানের ম্যাচে দুই দলের মধ্যেই ছিল হাড্ডহাড্ডি একটা লড়াই। যদিও শেষপর্যন্ত বাজিমাত করল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসই। সেখানেই ছয় ম্যাচ খেলে আট পয়েন্ট ঘরে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কম রান করেও একটা অসাধার লড়াই করল লখনউ সুপার জায়ান্টস। সেইসঙ্গেই ছটির মধ্যে চারটি ম্যাচ জিতে প্লেঅফের পথে নিজেদের রাস্তা আরও খানিকটা পাকা করে ফেলল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।
এদিন টস হারলেও প্রথমেই ব্যাটিং করার সুযোগ পেয়েছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। সেখানে শুরুটা বেশ ভালভাবেই করেছিল লোকেশ রাহুল ও কাইল মেয়ার্স। তাদের হাত ধরে ১০ ওভারের ওপেনিং জুটি হিসাবে লখনউয়ের সর্বোচ্চ রানও হয়েছে। কিন্তু লোকেশ রাহুল ও কাইল মেয়ার্স সাজঘরে ফেরার পরই যেন রানের গ্রাফ নীচের দিকে নামতে থাকে লখনউ সুপার জায়ান্টসের। আর তাতেই চাপ ক্রমশ বাড়তে সুরু করেছিলক। শেষপর্যন্ত ১৫৪ রান করতে পেরেছিল লখনউ সুপার জায়ান্টস।
সামনে সহজ লক্ষ্য থাকলেও, লখনউ সুপার জায়ান্টসের বোলাররা এদিন রাজস্থান রয়্যালস ব্যাটে্রদের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। যদিও জস বাটলার ও যসস্বী জয়সওয়ালের খেলা দেখে একসময় মনে হচ্ছিল ম্যাচ রাজস্থান রয়্যালসের পক্ষেই যেতে চলেছে। কিন্তু সেই পরিস্থিতিতেই বাটলার, য়শস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন পরপর আউট হওয়ার পরই যেন ম্যাচে ফেরে লখনউ সুপার জায়ান্টস। আর তাতেই সাফল্য পায় তারা। সেইসঙ্গে আট পয়েন্ট নিয়ে রাজস্থানে রয়্যালসের থেকে ব্যবধান আরও কমিয়ে ফেলে লখনউ সুপার জায়ান্টস। পয়েন্টের ফারাকে নয়, রানরেটের ফারাকেই এখনও তারা দ্বিতীয় স্থানে।
আইপিএলের পয়েন্ট তালিকা
| দল | ম্যাচ | জয় | হার | রানরেট | পয়েন্ট |
| রাজস্থান রয়্যালস | ৬ | ৪ | ২ | +১.০৪৩ | ৮ |
| লখনউ সুপার জায়ান্টস | ৬ | ৪ | ২ | +০.৭০৯ | ৮ |
| চেন্নাই সুপার কিংস | ৪ | ৩ | ২ | +০.২৬৫ | ৬ |
| গুজরাত টাইটান্স | ৫ | ৩ | ২ | +০.১৯২ | ৬ |
| পঞ্জাব কিংস | ৫ | ৩ | ২ | -০.১০৯ | ৬ |
| মুম্বই ইন্ডিয়ান্স | ৫ | ৩ | ২ | -০.১৬৪ | ৬ |
| কলকাতা নাইট রাইডার্স | ৫ | ২ | ৩ | +০.৩২০ | ৪ |
| রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৫ | ২ | ৩ | -০.৩১৮ | ৪ |
| সানরাইজার্স হায়দরাবাদ | ৫ | ২ | ৩ | -০.৭৯৮ | ৪ |
| দিল্লি ক্যাপিটালস | ৫ | ০ | ৫ | -১.৪৮৮ | ০ |