বিশ্বকাপের ব্যর্থতায় আইপিএল’কে কাঠগড়াল তুললেন কপিল দেব
আপডেট করা - Nov 8, 2021 11:55 am

সুপার টুয়েলভের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় হয়ে গেল টিম ইন্ডিয়ার। পাকিস্তান আর নিউজিল্যান্ড ম্যাচ হারতেই সেমি ফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল। তবে একটা মাত্র ক্ষীণ আশা ছিলো যদি আপাগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারে। কিন্তু সেটা আর বাস্তবে সম্ভব হয়নি। নিউজিল্যান্ড ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় বারের জন্য টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল। আর এই ম্যাচের পরই বিষাদের ছায়া ভারতীয় শিবিরে। অনুশীলনও পর্যন্ত বাতিল করে দেওয়া হয়।
আর বিশ্বকাপে এই খারাপ পারফরম্যান্সের কারণে গর্জে উঠলেন ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। আর হতশ্রী পারফরম্যান্সের জন্য আইপিএলকে কাঠগড়ায় তুললেন তিনি। তিনি আইপিএলের বিরোধী নন, তবে কপিল দেবের মতে, অনেক ক্রিকেটারই দেশের বদলে আইপিএল খেলাকে বেশি প্রাধান্য দেন। খেলোয়াড়রা যদি দেশের হয়ে খেলার থেকে আইপিএলকে বেশি প্রাধান্য দেয় তাহলে আর কিছু বলার থাকেনা। আমি ওদের আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহল নই, তাই সে বিষয়ে বেশি কিছু বলতে পারব না। তবে আমার মতে দেশের হয়ে খেলাটা আগে এবং তারপর আসে ফ্রাঞ্চাইজ ক্রিকেট। আমি বলব না যে ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেল না, তবে বিসিসিআইয়ের এই বিষয়টা আরও ভালভাবে দায়িত্বসহকারে পরিকল্পনা করার দরকার।
অন্যদিকে, আবু ধাবিতে দুপুরের খেলায় টসে জিতে ব্যাট নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। কিন্তু যে পরিকল্পনা নিয়ে তিনি ব্যাট নিয়েছিলেন তা কাজে এল না। শুরু থেকেই নিয়ন্ত্রিত বল করলেন টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা। এক মাত্র নাজিবুল্লাহ জাদরান ছাড়া কেউ রান পেলেন না। ৪৮ বলে ৭৩ করেন জাদরান। ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে শেষ হয় আফগানদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৩টি ও সাউদি ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৫ রান তুলে নেয়। ১১ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। মুজিব উর রহমান ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। জয়ের জন্য ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৭ রান। ১৭ ওভারে তাদের স্কোর ১১৮/২। উইলিয়ামসন ৩৬ ও কনওয়ে ৩৪ রান করেছেন। বল করতে এসে অবশ্য সেই জুটি ভাঙেন রশিদ। ২৮ রানের মাথায় গাপটিলকে বোল্ড করেন তিনি। এর সঙ্গেই টি২০-তে ৪০০ উইকেটের মালিক হলেন এই লেগ স্পিনার। গাপটিল আউট হওয়ার পরে রানের গতি কিছুটা কমে নিউজিল্যান্ডের। কিন্তু লক্ষ্য কম থাকায় খুব বেশি সমস্যা হয়নি। স্বভাবসিদ্ধ ঠান্ডা মাথায় খেললেন অধিনায়ক উইলিয়ামসন।