দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা সিরিজেই কোচিংয়ের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)

গোটা দক্ষিণ আফ্রিকা সফরেই ভারতীয় দলের কোচ হিসাবে থাকবেন রাহুল দ্রাবিড়। আগামী ২০ মে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দলের সঙ্গে রওনা দেবেন তিনি। প্রথমে শোনাযাচ্ছিল যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা সিরিজ খেলাবেন না তিনি। তাঁর জায়গায় বাকিটুুকু সামলাবেন ভিভিএস লক্ষ্মণ এবং আগামী ১৬ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। কিন্তু সিদ্ধান্ত বদল রাহু দ্রাবিড়ের। ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা সিরিজেই কোচের দায়িত্ব সামলাবেন তিনি।

আগামী ৯ জুন থেকে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামবে ভারত। এই সিরিজের সূচী ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। শোনাযাচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের কোচিংয়ের দায়িত্ব সামলাতে পারেন ভিভিএস লক্ষ্মণ এবং ইংল্যান্ডের উদ্দেশে ভারতীয় দলের সঙ্গে আগদাী ১৬ জুন রওনা দেবেন রাহুল দ্রাবিড়। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের গুরুত্ব বিচার করে গোটা সিরিজেই কোচিং করানোর সিুদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়। ২০ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি।

৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নামবে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড সফরের জন্য নির্বাচকরা এএবার আলাদা দুই নির্বাচন করেছেন। সেজন্যই শোনাযাচ্ছিল দক্,িণ আফ্রিকার সিরিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভিভিএস লক্ষ্মণকে কোচ করার কথা ভাবছিলেন বোর্ড কর্তারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই পরিকল্পনা বদল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কোচিং করাবেন রাহুল দ্রাবিড়ই। তবে আয়ারল্যান্ড সফরে হয়ক লক্ষ্মণই কোচ।

বোর্ড সূত্রে জানানো হয়েছে, “রাহুল দ্রাবিড় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের গোটা সিরিজেই দায়িত্বে থাকবেন। সিরিজের গুরুত্ব বিচার করে শেষ ম্যাচ পর্যন্ত থেকে তারপরই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেহবেন তিনি। এই সিরিজ অন্যতম গুরুত্বপূর্ণ সেইসঙ্গে এখানেই ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চান তিনি। তাই শেষ ম্যাচ হওয়ার পর ২০ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। প্রস্তুতি ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন রাহুল দ্রাবিড়”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে ভারতের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি রয়েছে। ৯ জুন প্রথম ম্যাচ জিততে পারলেই টানা ১৩ টি টি টোয়েন্টি জিতে বিশ্ব রেকর্ড গড়বে ভারতীয় দল। এছাড়া সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই মঞ্চ থেকেই বেশ কিছু ক্রিকেটারকে পরীক্ষা নীরিক্ষা করে দেখে নিতে চান তিনি। আর সেজন্যই সিরিজের শেষ পর্যন্ত তাঁর থেকে যাওয়ার সিদ্ধান্ত।

close whatsapp