“পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি অর্ধশতরান পেলেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে”- রবি শাস্ত্রী
আপডেট করা - Aug 23, 2022 3:53 pm

প্রায় ১০০০ দিন হয়ে গেল বিরাট কোহলির ব্যাটেকোনও সেঞ্চুরী নেই। ২০১৯ সালের নভেম্বরে শেষবার বড়রান পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সম্প্রতি তাঁর ব্যাটে রান নেই। আর বিরাট কোহলিকে নিয়ে ক্রমশই সমালোচনার সুর চড়তে শুরু করেছে। এশিয়া কাপের মঞ্চে বিরাট কোহলি নামার আগেও তাঁকে নিয়ে কথাবার্তা থামতেই চাইছে না। এমন পরিস্থিতিতেই এবার বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে মুখ কুললেন রবি শাস্ত্রী। তাঁর মতে বিরাটের ফর্মে ফেরা এখন শুধু একটি ইনিংসের অপেক্ষা।
আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২৮ অগস্ট এশিয়া কাপের মঞ্চে সবচেয়ে বড় লড়াই। দুউ চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। যা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপ দিয়েই ফের ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম ম্যাচে খেলবেন তিনি। আর সেই ম্যাচেই যদি বিরাট কোহলি অর্ধশতরান পান, তবেই নাকি সমালোচকদের মুখ একেবারে বন্ধ হয়ে যাবে।
প্রায় ১০০০ দিন বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরী নেই
শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। টেস্ট থেকে একদিন, টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। টি টোয়েন্টিতে মাত্র ১৬ এ ১৭ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় টেস্ট দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলির ব্যাটে রান এসেছিল মাত্র ৩১ রান। আর তাতেই ক্রমশ বিরাট কোহলির বিরুদ্ধে সুর চড়া হতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “বিরাট কোহলির সঙ্গে আমার অনেকদিন কথা হয়নি, কিন্তু সঠিক সময়েই যে তিনি জেগে উঠতে পারবেন এই বিশ্বাস আমার রয়েছে। তিনি যদি পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান পেতে পারেন তবে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে। একটা ভাল ইনিংসই সমস্ত পার্থক্য গড়ে দিতে পারে। তাঁর রান করার যে খিদে রয়েছে তা একটি ইনিংসে ভাল পারফরম্যান্সই করে দিতে পারে। অতীতে কী হয়ে ছে তা ইতিহাস। মনে রাখতে হবে মানুষের স্মৃতিশক্তি সবকিছু মনে রাখে না”।
রবি শাস্ত্রী আরও জানিয়েছেন, “ভারতীয় দলের কোনও ক্রিকেটারই বিরাট কোহলির মতো ফিট নন। তিনি একজন রান মেশিন। আর বিরাট কোহলি যদি একবার সেদিকে নিজের লক্ষ্য স্থির করে ফেলেন, তবে মাত্র এক ইনিংসেই সবটা বদলে যেতে পারে”।
শুধু দেশের জার্সিতে নয় আইপিঅলের মঞ্চেও বিরাট কোহলির ব্যাটে বড় রান নেই। এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন তিনি। অন্যদিকে এই আইপিএলেই টানা তিন ম্যাচে শূন্য রান করার রেকর্ডও গড়েছেন তিনি। মঙ্গলবারই এসিয়া কাপের জন্য দুবাই পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রস্তুত সারা হয়ে গিয়েছে। এখন শুধুই বিরাট কোহলির ব্যাট রান দেখার অপেক্ষায় সকলে।