শেষ মুহূর্তে অর্শদীপের ক্যাচ মিস ও খারাপ বোলিংয়ের জেরে পাকিস্তানের বিরুদ্ধেই থামল ভারতের জয়রথ
আপডেট করা - Sep 5, 2022 1:31 pm

অর্শদীপ সিংয়ের ক্যাচ মিসটাই যেন এদিন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। সেইসঙ্গে বোলারদের অতিরিক্ত রান দেওয়া। বিরাট কোহলির ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেললেও শেষপর্যন্ত তার মূল্য রইল না। পাকিস্তানের কাছে সুপার ফোরে ৫ উইকেটে হেরে গেল টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিটা যে কতটা বড় পার্থক্য এদিন গড়ে দিয়েছিল সেটাও হয়ত টের পেল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতকে হারিয়ে ফাইনালের যাওয়ার রাস্তাটা অনেকটা পাকা করে ফেলল পাকিস্তান শিবির।
বড় ম্যাচ মানেই বড় খেলোয়াড়দের জায়গা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেটা করতে পারেননি তিনি। কিন্তু এদিন আর বিরাট কোহলি কোনও ভুল করেননি। ব্যাট হাতে ফের একবার দুবাইয়ে জ্বলে উঠলেন তিনি। ৪৪ বলে তাঁর ৬০ রানে ভর করেই এদিন পাকিস্তানের বিরুদ্ধে বিরাট রান গড়ে তোলে ভারত। এমন ম্যাচ জিততে হলে সেটাইতো প্রয়োজন ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেটারদেরও এদিন ছিল নাছোড় মনোভাব। বিরাটের রানের জবাবে এদিন দুর্ধর্ষ ব্যাটিং করলেন মহম্মদ রিজওয়ানও। খেললেন ৭১ রানের বিধ্বংসী ইনিংস। আর শেষের দিকে আসিফের ক্যামিওটাই ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে চলে গেল।
ভারতের বোলিং পারফরম্যান্স নিয়ে খানিকটা হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এখনও পর্যন্ত এবারের এশিয়া কাপে যারা রান তাড়া করেছে, তারাই জয় পেয়েছে। সেই সমস্তকিছু হিসাব করেই বোধহয় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে জিততে হলে যে বড় রান করতে হবে ভারতকে, সেই কথা প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন রোহিত শর্মাও। সেজন্য তো শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পাওয়ার প্লে-তে পাকিস্তানের বিরুদ্ধে এদিন সর্বোচ্চ রানও করেছিলেন তারা।
Credit where it’s due, India were beaten by a more resilient Pak team
— Cricketwallah (@cricketwallah) September 4, 2022
Difference between #IndvsPak & Ashes. https://t.co/mpdmDpz6hr pic.twitter.com/LrRzzhkRSG
— Amit Mishra (@MishiAmit) September 4, 2022
What a great game of cricket! @TheRealPCB level the playing field with @BCCI to add spice to the #AsiaCup2022 @iMRizwanPak in control of the chase after @imVkohli returned to form with @mnawaz94 in sublime form with bat and ball. #AsiaCup2022
— Alan Wilkins (@alanwilkins22) September 4, 2022
That's that from another close game against Pakistan.
Pakistan win by 5 wickets.
Up next, #TeamIndia play Sri Lanka on Tuesday.
Scorecard – https://t.co/xhki2AW6ro #INDvPAK #AsiaCup2022 pic.twitter.com/Ou1n4rJxHu
— BCCI (@BCCI) September 4, 2022
What a brilliant sunday of sport. Much better team performance from @ManUtd and fantastic to see @TheRealPCB beat @Indiancrickteam. #INDvsPAK2022
— Vernon Philander (@VDP_24) September 4, 2022
যদিও রোহিত শর্মাকে এদিন ২৮ রানেই সাজঘরে ফিরতে হয়। এরপরই মাঠে আসেন বিরাট কোহলি। গোটা বিশ্ব এদিন তাকিয়ে ছিল তাঁর দিকেই। পাকিস্তানের বিরুদ্ধেই বিরাট কোহলির ব্যাট থেকে এদিন বড় রানের ঝলক দেখতে চাইছিল সকলে। হলও সেটাই। সেই পাকিস্তানের বিরুদ্ধেই প্রত্যাবর্তন হল বিরাট কোহলি। তাঁর ব্যাটে পরপর দুটো অর্ধশতরান এল। লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারা ফিরে গেলেও, বিরাট কোহলির চওড়া ব্যাটে ভর করেই বড়া রানের পথে এগিয়ে চলেছিল টিম ইন্ডিয়া। ৪৪ বলে বিরাট কোহলির ৬০ রানের ইনিংসটি এদিন সাজানো ছিল একটি ছয় ও ৪টি বাউন্ডারি দিয়ে। ভারত করে ১৮১ রান।
What a game of cricket this was 🔥
A great chase from the boys👏🏻 Congrats to the entire team 🇵🇰🇵🇰
Pakistan Zindabad #INDvsPAK2022— Wahab Riaz (@WahabViki) September 4, 2022
Another Sunday, another #INDvPAK thriller.
Even though the result didn't go our way this time, there are 2⃣ crucial games coming up for #TeamIndia.
Let's back our #MenInBlue to come good. 👊#PlayBold #AsiaCup2022 pic.twitter.com/gKREs6sCIv
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 4, 2022
What a nail biting match. Well played India. Every player put their heart and soul in the game today.
A brilliant run chase by Pakistan. #AsiaCupT20 #INDvsPAK2022 #INDvsPAK #INDvPAK— Mohammed Azharuddin (@azharflicks) September 4, 2022
Outstanding win!! Great contributions by Rizwan, Nawaz and finishing by Asif. India-Pakistan cricket once again at it's absolute best. The greatest sporting event in the world.🇵🇰 https://t.co/nrQ1JoESKw
— Shahid Afridi (@SAfridiOfficial) September 4, 2022
Stop criticising young @arshdeepsinghh No one drop the catch purposely..we are proud of our 🇮🇳 boys .. Pakistan played better.. shame on such people who r putting our own guys down by saying cheap things on this platform bout arsh and team.. Arsh is GOLD🇮🇳
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 4, 2022
পাকিস্তানও এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। যদিও বাবর আজমকে পাওয়ার প্লের মদ্যেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন রবি বিষ্ণোই। কিন্তু ভারতের সামনে এদিন প্রধান বাধা ছিলেন মহম্মদ রিজওয়ান। তাঁর একের পর এক বড় শটই ক্রমশ ম্যাচ ভারতের হাতের বাইরে নিয়ে যেতে থাকে। হার্দিক পান্ডিয়া যিনি প্রথম ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন, তিনি ব্যাটে যেমন শূন্য করেন তেমনই বোলিংয়েও চার ওভারে রান দেন ৪৪। যদিও তাঁর বলেই কিন্তু ১ ওভারে ৭১ রানে ফিরে যান মহম্মদ রিজওয়ান।
কিন্তু ততক্ষণে ম্যাচ অনেকটাই ভারতের হাতের বাইরে চলে গিয়েছিল। যদিও ভারতের সামনে একটা সুযোগ ছিল। রবি বিষ্ণোইয়ের বলে আসিফ আলির ক্যাচ অর্শদীপ মিস না করলে, ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। যদিও তা হয়নি। এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।