ধারাবাহিতকার অভাবেই ভারতের ব্যর্থতা, মনে করছেন রবীন উথাপ্পা

INDIA VS PAKISTAN
INDIA VS PAKISTAN. ( iamge source: BCCI )

আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই। শেষ মুহূর্তে নাসিম শাহের পারফরম্যান্সের সৌজন্যে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। সেইসঙ্গেই এবারের এসিয়া কাপে ভারতীয় দলেরও সমস্তরকমের আশা শেষ। সুপার ফোরে পরপর দুই ম্যাচ হেরেই ভারতীয় দলের আশা একপ্রকার শষ হয়ে গিয়েছিল। তবুও পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে একটা ক্ষীণ আসা টিম ইন্ডিয়ার ছিল। কিন্তু সেটাও বুধবার শেষ হয়ে গিয়েছে। এরপরই ভারতীয়দলের ব্যর্থতার কারণ নিয়ে পর্যালোচনা করেছেন রবীন উথাপ্পা।

এবারের এশিয়াকাপে টিম ইন্ডিয়ার ব্যর্থতার জন্য ধারাবাহিকতার অভাবকেই দায়ী করেছেন তিনি। প্রতিটি ম্যাচেই বারতীয় দল একাধিক পরিবর্তন করেছে। বিভিন্ন পজিশনেও নানন পরীক্ষা নীরিক্ষা চালিয়েছে তারা। আর সেটাই যে এবারের এশিয়া কাপে ভারতীয় দলের ব্যর্থতার প্রধানতম কাপরণ,তা মানতে কোনো দ্বিধা নেই রবীন উথাপ্পার। তাঁর মতে এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় এত পরিবর্তন করার মতো কারণ নেই। বিশ্বকাপের আগে সেই জায়গার দিকেই নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

সুপার ফোরে পরপর দুটো ম্যাচেই ব্যর্থ হয়েছে ভারতীয় দল

এবারের এশিয়া কাপে শুরুটা েবশ ভালভাবেই করেছিল টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই সুপার ফোরের পর্বে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সুপার ফোর থেকেই বদলে গিয়েছে সমস্ত চিত্রটা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ছিল মরণ বাঁচন ম্যাচ। সেখানেও লড়াইটা হাড্ডহাড্ডি হলেও, শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে।

ভারতের এমন পারফরম্যান্স দেখার পরই মুখ খুলেছেন রবীন উথাপ্পা। তিনি জানিয়েছেন, আমার মনে হয় এই ভারতীয় দলে ধারাবাহিকতার অভাব রয়েছে। বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেটাই সবচেয়ে প্রয়োজন রয়েছে। অন্তত প্রত্যেক ক্রিকেটারকে যদি তাদের পজিশনে ধারাবাহিকভা্বে খেলানো হয় সেটাই সবচেয়ে ভাল হবে।

রবীন উথাপ্পা আরও জানিয়েছেন, আমি এটাও বুঝতে পারছি যে ভারতীয় দল হার্দিক পান্ডিয়ার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত। সেই দিকটা অবশ্যই ভাবা উচিত্। তাকে বাদ দিয়ে বাকি পজিশন গুলোয় ধারাবাহিকতা বজায় রাখা উচিত্।

হংকং ম্যাচ থেকেই ভারতীয় দলে এবার নানান পরীক্ষা নীরিক্ষা লক্ষ্য করা গিয়েছে। প্রখম দুটো ম্যাচে দীনেশ কার্তিককে খোলানো হলেও, পরের দুটো ম্যাচে তাঁকে খেলানো হয়নি। এছাড়া পাকিস্তান থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক পরিবর্তন করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। পাকিস্তানের বিরুদ্ধেই তিনজন ক্রিকেটারকে পরিবর্তন করেছিল ভারতীয় দল।

শ্রীলঙ্কার বিরুদ্ধেও তেমনটাই করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু কোনওটাতেই সাফল্য আসেনি। বিশ্বকাপের আগে সেদিকেই নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন রবীন উথাপ্পা।

close whatsapp