পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দলকে শুভেচ্ছা বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। বোলিং থেকে ব্যাটিংয়ে দর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ভুবনেশ্বর কুমার থেকে হার্দিক পান্ডিয়া। আর তাতেই শেষ হয়ে গিয়্ছে পাকিস্তান শিবির। ভারতীয় দলের এমন পারফরম্যান্স দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়। এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর দেখে তিনি যেমন খুশি হয়েছেন, তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটারদের চাপের মুখে পারফরম্যান্সদেখেও আপ্লুত তিনি।

বল হাতে পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। সেইসঙ্গে ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়াও। এই দুই ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে অত্যন্ত চাপের মুখে যেভাবে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা-রা নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন তাও সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যন্ত খুশি করেছে। এমন পারফরম্যান্স দেখার পরই টুইট করে ভারতীয় দলকে শুভেচ্ছা বাপর্তা পাঠিয়েছেন তিনি।

হার্দিক পান্ডিয়ার হাত ধরে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে ২০২১ বিশ্বকাপে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই থেকেই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে ছিল ভারতীয় দল।সেই অপেক্ষারই অবসান হয়েছে এশিয়া কাপের মঞ্চে। আপর সেই মঞ্চের নায়ক যে হার্দিক পান্ডিয়া, তা বলার অপেক্ষা রাখে না। বল হাতে যেমন তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তেমনই ব্যাট হাতে ভারতের জয়ের নায়কও তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয় দেখার পরই উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়।

টুইট করে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, “এশিয়া কাপের শুরুটা ভারতীয় দল  ভালভাবেই করেছেন। ভাল ফলাফল হয়েছে ভারতীয় দলের। এমন কঠিন পরিস্থিতিতে যথেষ্ট দৃড়তার পরিচয় দিয়েছেন তারা”।

টস জিতে এদিন পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের প্রধান বোলার ভুবনেশ্বর কুমার। তিনি একাই ুলে নিয়েছিলেন ৪ উইকেট। রান দিয়েছিলেন মাত্র ২৬। অন্যদিকে একইসঙ্গে দুর্ধর্ষ বোলিংপারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পান্ডিয়া। কঠিন পরিস্থিতিতে এসে উইকেট তুলে নিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন তিনি।

শুধু তাই নয় ব্যাট হাতও তো তিনিই পাকিস্তানকে শেষ করে দিয়েছিলেন। দুর্ধর্ষ অল রাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে তাঁর রান ৩৩ । ১৮ ও ১৯ নম্বর ওভারে হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী পারফরম্যান্সেই পাকিস্তানের যাবতীয় আশা শেষ হয়ে যায়। দুই বল বাকি থাকতেই বিরাট ছয় হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন হার্দিক পান্ডিয়া।

close whatsapp