“পাকিস্তানে যাওয়ার কোন পরিকল্পনা নেই” – পাকিস্তানি অভিনেত্রীকে যোগ্য জবাব দিলেন অমিত মিশ্র
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আফগানিস্তানকে সমর্থন করছিলেন ভারতীয় স্পিনার
আপডেট করা - Sep 8, 2022 4:45 pm

প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক অমিত মিশ্র সম্প্রতি টুইটারে তাঁর মজাদার উত্তরগুলির জন্য ইন্টারনেট দুনিয়ায় বেশ বিখ্যাত হয়ে উঠেছেন। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচের আগে, লেগ স্পিনার টুইটারে একটি পোস্ট করেছিলেন যে এশিয়া কাপের সুপার ফোরে আফগানরা পাকিস্তানকে হারাতে পারলে পুরো সপ্তাহ তিনি আফগানি চাঁপ খাবেন।
যদিও ম্যাচের ফলাফল তেমন হয়নি এবং পাকিস্তান ম্যাচটি জিতে যায়। এর পর পাকিস্তানি অভিনেত্রী ও সমাজকর্মী সেহার শিনওয়ারি প্রাক্তন ক্রিকেটারকে খোঁচানোর চেষ্টা করেছেন। তিনি টুইটটি উদ্ধৃত করে রিপ্লাই করেছেন যে অমিতকে এর পরিবর্তে ‘গোবর’ খেতে হবে কারণ আফগানিস্তান মেন ইন গ্রিনকে হারাতে ব্যর্থ হয়েছে।
অমিত মিশ্র সেই রিপ্লাইটি একেবারেই পছন্দ করেননি এবং একটি অনবদ্য জবাব দিয়েছেন। তিনি শিনওয়ারির টুইট উদ্ধৃত করে লিখেছেন, “না, আমার পাকিস্তানে যাওয়ার কোন পরিকল্পনা নেই।” এর পরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে আলোড়ন দেখা যায় এবং টুইটটি ভাইরাল হয়ে যায়। তাঁদের মধ্যে অনেকেই অমিতের সঙ্গে যোগ দিয়ে অভিনেত্রীকে ট্রল করতে লেগে পড়েন।
Will eat Afghani chaap whole week if Afganistan defeats Pakistan today. Fingers crossed. #AFGvsPAK
— Amit Mishra (@MishiAmit) September 7, 2022
অভিনেত্রী এর পরে আবার জবাব দিয়েছেন “কেন পাকিস্তানে আসছেন? ভারতে কি গোবর মজুত নেই?” এখন দেখার বিষয়, অমিত তার প্রশ্নের উত্তর কী দেন। ইতিমধ্যে, নেটিজেনরা এই বিষয়ে তাঁদের মতামত জানিয়েছেন।
Awwww poor mishra will have to spend whole week on Cow Dung 😂
— Sehar Shinwari (@SeharShinwari) September 7, 2022
আফগানিস্তান হারায় এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারত
পাকিস্তানের কাছে আফগানিস্তানের পরাজয়ের ফলে ভারতের এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে। আফগানিস্তান পাকিস্তানকে প্রতিরোধ করার জন্য তাদের সেরাটা দিয়েছিল কিন্তু ম্যাচের শেষ ওভারে পরপর দুটি ছক্কা মেরে আফগানিস্তানের হাত থেকে খেলা কেড়ে নেন নাসিম শাহ।
No, I have no plans of coming to Pakistan. 👍 https://t.co/HbFWeZSjij
— Amit Mishra (@MishiAmit) September 8, 2022
টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ভারত এখন ৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে। সুপার ফোরে দুটি দলেরই একটিও জয় নেই। উভয় দলই অন্তত একটি জয় নিয়ে অভিযান শেষ করতে চাইবে।
ফাইনালের জন্য যোগ্যতা অর্জনের কোন আশা নেই বলে টিম ইন্ডিয়া এখন তাদের একাদশে বেশ কিছু পরিবর্তন করতে পারে। অক্ষর প্যাটেল বা দীপক চাহার এখনও একটি ম্যাচেও সুযোগ পাননি। এখন দেখার তাঁদের সামনে সুযোগ হাজির হলে তাঁরা কেমন পারফর্ম করেন।