‘পরিকল্পনা ও ধৈর্য থাকলে পাকিস্তানকেও হারাতে পারব’ – আশাবাদী প্রাক্তন আফগান অধিনায়ক আসগর

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান

afganistan_won
Team Afghanistan. (Image Source: Twitter)

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে আফগানিস্তান এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছে। নাজিবুল্লাহ্‌ জাদরানের ১৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস আফগানদের জয়ের লক্ষ্যে এগিয়ে দেয় এবং তারা বাংলা টাইগাররসের বিরুদ্ধে ৭ উইকেটের জয় অর্জন করে। শাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে কার্যত একটি নক-আউট ম্যাচ খেলবে, এবং সেই ম্যাচের বিজয়ী পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর সোশ্যাল মিডিয়া তোলপাড়। রশিদ খান এবং মুজিব-উর-রহমানের অনবদ্য বোলিং বাংলাদেশি ব্যাটারদের একটুও স্থির হতে দেয়নি এবং তা দেখে নেটিজেনরা টুইটারে জানিয়েছে যে এই দলটি টুর্নামেন্টে অনেক অঘটন ঘটাতে পারে এবং এমনকি ভারত বা পাকিস্তানকেও হারাতে পারে। 

আফগানিস্তানের প্রাক্তন আন্তর্জাতিক আসগর আফগানও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে তাদের বেশিরভাগ খেলা হাড্ডাহাড্ডি ছিল এবং এখন যদি দল শান্ত থাকে এবং একটি সঠিক পরিকল্পনা থাকে, তা হলে তারা শেষ পর্যন্ত এশিয়া কাপে পাকিস্তানকে হারাতে পারে।

ক্রিকট্র্যাকারের BatBricks7 Presents Run Ki Runneeti শো-তে কথা বলার সময় ৩৫ বছর বয়সী বলেছেন, “আমাদের খেলোয়াড়রা যদি পরিকল্পনায় লেগে থাকতে পারে এবং শান্ত থাকতে পারে, তা হলে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সত্যিই ভালো ম্যাচ হবে এবং আশা করি আমরা তাদের হারাতেও পারব। “

রশিদ ও মুজিবের বিপক্ষে কীভাবে খেলতে হবে আইপিএলের কারণে ভারতীয় খেলোয়াড়দের সেই ধারণা আছে: আসগর আফগান

বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট করে নেওয়ায় প্রতিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রশিদ ও মুজিব। পাওয়ায়প্লেতে মুজিব বাংলাদেশি ব্যাটারদের কোন ছাড় দেননি এবং পাওয়ারপ্লেতে তাঁর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ম্যাচ অনেকটাই আফগানদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে রশিদকে আক্রমণে আনা হয় এবং মুজিব আগে যা করেছিলেন তিনিও ঠিক তাই করেছিলেন।

দুজনের বোলিংয়ের কারণে অনেক দলকে সাবধান থাকতে হবে। সংযুক্ত আরব আমিরাতের পিচের পরিস্থিতি তাদের বোলিংয়ের জন্য উপযুক্ত এবং এইভাবে তারা মেগা শিরোপা জয়ের জন্য ভারত ও পাকিস্তান দলকে চ্যালেঞ্জ করতে পারে। যদিও, আসগর বিশ্বাস করেন যে ভারত এগিয়ে থাকতে পারে কারণ তাঁরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রশিদ এবং মুজিবকে অনেক খেলেছেন।

“যারা তাদের বিপক্ষে অনেক খেলেছে, তারাই তাদের বিপক্ষে ভালো খেলতে পারে। ভারতীয় খেলোয়াড়রা আমাদের বোলারদের ভালো খেলতে পারে কারণ তারা আইপিএলে অনেক খেলেছে। সুতরাং, তাদের সম্পর্কে তাদের ধারণা রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়রা আমাদের বোলারদের মোকাবিলা করতে জানে না কারণ তারা আমাদের বিরুদ্ধে খুব বেশী খেলেনি,” সেই শোতে আসগর বলেছেন।

close whatsapp