এশিয়া কাপ, শ্রীলঙ্কা বনাম পাকিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড ও সম্প্রচার বিবরণী
আপডেট করা - Sep 13, 2023 6:10 pm

মঙ্গলবার ভারতের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ার পরই যেন এশিয়া কাপের ফাইনালে পৌঁছনোর হিসাবটা খানিকটা বদলে গিয়েছে। এখন আর কোনও রানরেট কিংবা অন্য কোনও হিসাব নেই। ১৪ সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে যে দল জিতবে ফাইনালের টিকিট পাকা করবে তারাই। এশিয়া কাপের ফাইনালের মঞ্চে ফের একবার বারত বনাম পাকিস্তান লড়াই দেখা যায় কিনা তা তো সময়ই বলবে। তবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য।
এবারের এশিয়া কাপে পাকিস্তান ব্রিগেডের অন্যতম প্রধান শক্তি হল তাদের পেস বোলিং লাইনআপ। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আদে সেই জায়গাতেই খানিকটা অস্বস্তি রয়েছে পাকিস্তান শিবিরের। চোটের জদন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচেও খেলতে পারবেন না নাসিম শা ও হারিস রওফ। শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে তারা বাবর আজং, ফখর জামন এবং মহম্মদ রিজওয়ানদের দিকে তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে।
অন্যদিকে ভারতের কাছে শেষ ম্যাচে শ্রীলঙ্কা হেরে গেলেও, সেই ম্যাচে তাদের বোলিং পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে দাসুন শনাকাদের। বিশেষ করে ভারতের বিরুদ্ধে দুনিথ ওয়েল্লালাগে এহং চরিথ আসালঙ্কা যেমন পারফরম্যান্স করে্ছেন সেটা যে পাকিস্তানের বিরুদ্ধেও তারা ধরে রাখতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে এই প্রেমদাসা স্টেডিয়ামেই দশ উইকেট তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিনাররা। এই ম্যাচেও যে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছে তারা তা বলার অপেক্ষা রাখে না।
পিচ কন্ডিশন
এবারের প্রেমদাসা স্টেডিয়ামের পিচ ব্যাটারদের সাহায্য করতেই বেশীরভাগ সময় দেখা গিয়েছে। তবে এই পিচে সাফল্যের প্রধান চাবিকাঠি হতে চলেছে ধৈর্য। মিডল ওভারের দিকেই দলের ব্যাটাররা বড় শট খেলার দিকে এগিয়ে যেতে পারেন। এই পিচ বড় রান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পিচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা খানিকটা হলেও এগিয়ে রাখতে পারে।
সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কাঃ পাথুম নিসাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিকক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা,দাসুন শনাকা, দ্বিমুথ ওয়েল্লালাগে, মহিশ থিকসানা, কাসুন রজিথা, মথিসা পাথিরানা
পাকিস্তানঃ ফখর জামন, ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রকিজওয়ান, আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফহিম আশরফ, শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, জামন খান
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান হেড টু হেড
ম্যাত – ১৫৫। শ্রীলঙ্কা – ৫৮। পাকিস্তান – ৯২। ড্র – ১। ফলাফল হয়নি – ৪।
ম্যাচ ও সম্প্রচার বিবরণী
ম্যাচের সময় – দুপুর ৩টে( ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচারপ – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার