হংকংয়ের বিরুদ্ধে নামার আগে ফিটনেস ট্রেনিংয়েই ব্যস্ত বিরাট কোহলি
আপডেট করা - Aug 30, 2022 6:08 pm

এশিয়া কাপের সবচেয়ে বড় বধাটা পেড়িয়ে গিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুর করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সামনে রয়েছ হংকং। ধারেভারে যে ভারত অনেকটাই এগিয়ে রয়েেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেইসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। হংকংয়ের বিরুদ্ধে নামার আগে জোরকদমে প্রস্তুতিতে ব্যস্ত তিনি। বিশেষ করে নিজের পিটনেসের দিকই বিরাট কোহলির সবচেয়ে বেশী নজর রয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে খেললেও, বড় রান কিন্তু এখনও পর্যন্ত বিরাট কোহলি পাননি। এশিয়া কাপের পরই বারতের সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ফর্মে ফিরতে মরিয় হয়ে রয়েছেন তিনি। এখন সেদিকেই বিশেষ নজর রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। আগামী বুধবার দুবাইয়ে হংকংয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। তার আগে ফিটনেস ট্রেনিংয়েই ব্যস্ত রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সোস্যাল মিডিয়ায় তিনি নিজেই দিলেন সেই ছবি।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৩৫ রান করেছিলেন বিরাট কোহলি
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাে ৩৫ রান করেছিলেন বিরাট কোহলি। কঠিন পরিস্তিতিতে তাঁর ৩৫ রানের ইনিংস যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটারদের কথাতেই ছিল স্পষ্ট। এবার ভারত নামবে হংকংয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে নামার আগেও নিজের প্রস্তুতি খামতি রাখতে চাইছেন না বিরাট কোহলি। সম্প্রতি এওকেবারেই ভাল ফর্মের মধ্যে নেই বিরাট কোহলি। হংকংয়ের বিরুদ্ধে বড় রান করেই ফের ফর্মে ফিরতে চাইছেন বোধহয় তিনি।
🏋️♂️🫶 pic.twitter.com/g7u7GvDIae
— Virat Kohli (@imVkohli) August 30, 2022
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টি টোয়েন্টি ম্যাচে নেমেছিলেন বিরাট কোহলি।যদিও সেখানে চূড়ান্ত ব্যর্থ হতে দেখা গিয়েছিল তাঁকে। টেস্ট, ওকদিনের ফর্ম্যাট থেকে টি টোয়েন্টি। প্রতিটি ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। টেস্ট দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করতে পেরেছিলেন মাত্র ৩১ রান। তেমনই টি টোয়েন্টিতে বিরাট কোহলির রান ছিল মাত্র ১৬ ও ১৭। একদিনেও বিরাট কোহলি একেবারে সফল হতে পারেননি।
এশিয়া কাপে নামার আগে বিরাট কোহলি এই বছর চারটি টি টোয়েন্টি খেলেছিলেন। সেখানে তিনি রান করতে পেরেছিলেন মাত্র ৮১। যা বিরাট কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে একেবারেই মানানসই নয়। দেশের জার্সির পাশাপাশি আইপিএলের মঞ্চেও বিরাট কোহলি ছিলেন চূড়ান্ত ব্যর্থ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র একটি অর্ধশতরান পেয়েছিলেন বিরাট। এছাড়া কোনও ম্যাচেই সেভাবে সফল হতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক।
এশিয়া কাপ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। সামনে সহজ প্রতিপক্ষ হংকং হলেও বিরাট কোহলি কিন্তু নিজের প্রস্তুতিতেই মগ্ন রয়েছেন এখন।