এশিয়া কাপের আগে ওয়াকার ইউনিসের মন্তব্যের পাল্টা দিলেন ইরফান পাঠান

Irfan Pathan
Irfan Pathan. (Photo Source: Instagram)

এশিয়া কাপে আগামী ২৮ অগস্ট ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। মাঠের লড়াই শরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। কিন্তু মাঠের বাইরের লড়াইটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। শনিবার শাহিন আফ্রিদির ছিটকে যাওয়ার পর ভারতীয় দলকে খানিকটা খোঁচা দিয়ে কথা মন্তব্য করেছিলেন ওয়াকার ইউনিস। ২৪ ঘন্টাও পেড়োতে পারেনি, সোশ্যাল সাইটেই তার পাল্টা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

চোটের জন্য শনিবারই পাকিস্তানের এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তান শিবিরের জন্য যে এই খবর বিরাট এক ধাক্কা তা বলাই বাহুল্য। বিশেষকরে এশিয়া কাপের সুরুতেই যখন বারত বনাম পাকিস্তান ম্যাচ, সেখানে শাহিন আফ্রিদির না খাতাটা পাকিস্তান শিবিরের কাছে একটা চিন্তার বিষয় হতেই পারে। এই পরিস্থিতিই খানিকটা ঠাট্টার ছলে টুইট করেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াকার ইউনিস। তারই জবাব দিতে খুব একটা দেরী করলেন না ইরফান পাঠানও।

সোশ্যাল মিডিয়ায় ওয়াকার ইউনিস জানান শাহিন আফ্রিদির ছিটকে যাওয়াটা এশিয়া কাপ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের কাছে একটা বড় স্বস্ত। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে এই াহিন আফ্রিদির বলেই পর্যুদস্ত হয়েছিল ভারতীয় দল। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল গোটা ভারতীয় শিবিরের ব্যাটিং লাইনআপ। বিরাট কোহলি ছাড়া কেউই সেদিন রানের মুখ দেখেননি। যদিও শেষরক্ষা হয়নি সেদিন। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল ভারতীয় দল।

ইরফান পাঠানের সেই টুইট


এবার সেই টইটেরই পাল্টা দিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান। টুইটারে তিনি এবার লিখেছেন জসপ্রীত বুমরাহ এবং হর্শলের না থাকাটা অনেকের কাছেই বড় স্বস্তি। এটা যে ওয়াকার ইউনিসের সেই মন্তব্যকে খোঁচা দিয়েই ইরফান পাঠানের জবাব তা বলার অপেক্ষা রাখে না। টুইটারে ইরফান লিখেছেন, “অন্যান্য দলের কাছে এটা সত্যিই একটা বড় স্বস্তি। এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল”।

ওয়াকার ইুনিসের মন্তব্যের পাল্টা দিকে খুব একটা বেশী সময় নেননি তিনি। এবারের এশিয়াকাপের দল ঘোষণার আগেই জসপ্রীত বুমরার চোট নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। পুরনো চোটের সমস্যাতেই ফের কাবু হয়েছেন জসপ্রীত বুমরাহ। আর যেহেতু সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ, তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।

হর্ষল পটেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই ছিটকে গিয়েছিলেন ভারতীয় দল থেকে। তাদের সেরে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে। ইতিমধ্যে রিহ্যাবও শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে বাকযুদ্ধটাও আরম্ভ হয়ে গিয়েছে।

close whatsapp