“একটি বিশেষ অনুভূতি” – সেঞ্চুরিয়নে ৫ উইকেট নেওয়া শামি সাফল্যের জন্য কৃতিত্ব দিলেন তাঁর বাবাকে

প্রথম ইনিংসে মাত্র ৪৪ রান দিয়ে ৫ উইকেট শিকার মহম্মদ শামির

Mohammed Shami
Mohammed Shami. (Photo by CHRISTIAAN KOTZE/AFP via Getty Images)

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টের তৃতীয় দিনে পাঁচ উইকেট নেওয়ার পর ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি তাঁর বাবার প্রশংসা করেছেন। উত্তর প্রদেশে জন্মানো এই পেসার ১৬-৫-৪৪-৫-এর পরিসংখ্যান নিয়ে শেষ করেছেন এবং নিশ্চিত করেছেন যে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২০০ রানের ভিতরেই অল আউট হয়ে যায়। 

দক্ষিণ আফ্রিকাকে ১৯৭ রানে গুটিয়ে দিয়ে ভারতকে প্রথম ইনিংসে উল্লেখযোগ্য ১৩০ রানের লিড নিশ্চিত করতে প্রধান ভূমিকা পালন করার পর, পেসার তাঁর কেরিয়ার গঠনের জন্য তাঁর বাবাকে কৃতিত্ব দেন। ৩১ বছর বয়সী তাঁর কঠোর পরিশ্রম সম্পর্কে কথা বলেছেন যা তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাদ পেতে সাহায্য করেছে। 

শামি তাঁর বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

“আমি এখন যে অবস্থায় এসেছি তার জন্য আমার বাবা অনেক কৃতিত্বের দাবিদার। কারণ আমি এমন একটি এলাকা থেকে এসেছি যেখানে অনেক সুবিধা নেই, ৫ উইকেট নিয়েছি বলে একটি বিশেষ অনুভূতি হচ্ছে, এর জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন,” শামিকে উদ্ধৃত করে বলা হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে আউট করেন জাসপ্রিত বুমরাহ। তারপরেই ভারতের আক্রমণের মূল কেন্দ্র হয়ে ওঠেন শামি। লাঞ্চের পরেই দ্রুত এইডেন মার্করাম এবং কিগান পিটারসেনের উইকেট তুলে নেন তিনি এবং মাত্র দ্বাদশ ওভারে স্বাগতিকরা ৩০ রানে তিন উইকেট হারায়।

তারপরে, তিনি প্রোটিয়াদের আরও ব্যাকফুটে ঠেলে দেন যখন উইয়ান মুলডারকে কট বিহান্ড করেন। ৪৭তম ওভারে, শামি টেম্বা বাভুমার মূল্যবান উইকেট তুলে নেন। বাভুমা দক্ষিণ আফ্রিকার ইনিংসের সর্বোচ্চ স্কোরার। তিনি ১০৩ বলে ১০টি চারের সাহায্যে ৫২ রান করেছিলেন। শামি তারপর ফিরে আসেন কাগিসো রাবাডাকে আউট করে পাঁচ উইকেট তুলে নেন। 

তিনি বুমরাহ এবং শার্দুল ঠাকুরের কাছ থেকে উপযুক্ত সমর্থন পেয়েছেন, যারা উভয়েই দুটি করে উইকেট নিয়েছেন। রবি অশ্বিন ১৩ ওভার হাত ঘুরিয়েও সাফল্য পাননি। দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ব্যাটার সেট হয়ে যাওয়ার পরেও বড় স্কোর তুলতে ব্যর্থ হয়েছেন। 

তৃতীয় দিনের খেলা শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে নয় উইকেট হাতে নিয়ে ১৪৬ রানে এগিয়ে আছে। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা মায়াঙ্ক আগরওয়ালের উইকেট পেয়েছেন মার্কো জ্যানসেন। ক্রিজে আছেন কেএল রাহুল ও নাইট-ওয়াচম্যান শার্দুল ঠাকুর। 

close whatsapp