অনুশীলনে ফিরলেন বিরাট, কেপটাউন জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
আপডেট করা - Jan 9, 2022 5:15 pm

রাহুল দ্রাবিড়ের কথায় স্বস্তি আগেই ফিরেছিল। তবুও একবার নিজেদের চোখে সকলে দেখতে চেয়েছিলেন। চোট সারিয়ে ফিট বিরাট কোহলি। কেপটাউনে শেষ টেস্টের প্রস্তুতিতে ভারতীয় দলের সঙ্গে নেমে পড়লেন অধিনায়ক বিরাট। কেপটাউনের পরিসংখ্যান বদলে এখন শুধুই ইতিহাস তৈরির দিকে নজর বিরাট, রাহুল দ্রাবিড়দের। মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট।
ওয়ান্ডারার্সে এগিয়ে থেকেও হার। সিরিজের ফলাফল এখন ১-১। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজে ইতিহাস তৈরি করতে হলে কেপটাউনের কঠিন হার্ডন টপকাতে হবে টিম ইন্ডিয়াকে। আর তার আগে দলের সঙ্গে বিরাট কোহলির অনুশীলনে যোগ দেওয়া খানিকটা হলেও আত্মবিশ্বাস বাড়চ্ছে ভারতীয় শিবিরের। যদিও এখনও বেশ কয়েকটা চিন্তা রয়ে গিয়েছে ভারতীয় দলের অন্দরমহলে।
ওয়ান্ডারার্স ভারতের পয়া মাঠ। সেই মাঠে কখনও ভারত হারেনি। দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই এক পরিসংখ্যানই গুরে বেড়াচ্ছিল বিভিন্ন জায়গায়। সেই টেস্ট জিততে পারলেই প্রোটিয়াদের মাটিতে ইতিহাস তৈরি করে ফেলতে পারত ভারত। কিন্তু তা হয়নি। বরং সেই ম্যাচে নামার আগেই বড় ধাক্কা লাগে ভারতীয় শিবিরেষ পিঠের চোটের জন্য ভারতীয় দল থেকেই ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলি।
এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। চোট কতটা গুরুতর হওয়ার পাশাপাশি সিরিজের শেষ টেস্টে দেখা যাবে তো বিরাট কোহলিকে। নানান গুঞ্জন চলছিল চারিদিকে। তবে বিরাট যে সুস্থ হচ্ছে তার আভাসটা অবশ্য পাওয়া গিয়েছিল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনই। ম্যাচ শুরুর আগেই গ্লাভস, প্যাডআপ করে মাঠে নেমে পড়েছিলেন বিরাট। নেটে সময় কাটানোর পাশাপাশি, রাহুল দ্রাবিড়ের থেকে থ্রো ডাউনও নিচ্ছিলেন ভারতীয় দলের অধিনায়ক।
সেই ছবি দেখার পর থেকেই বিরাটকে ঘিরে আশা বাড়তে থাকে সকলের। এরপরই রাহুল দ্রাবিড়ের মন্তব্য আরও স্বস্তি যুগিয়েছিল ভারতের ক্রিকেট ভক্তদের। বিরাটকে সবসয়ই পর্যবেক্ষণে রেখেছিলেন তিনি। বিরাট যে চোট সারিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে সেই ইঙ্গিত ভারতীয় দলের কোচের মু থেকেই পাওয়া গিয়েছিল। এই বিষয় নিয়ে বিরাটের সঙ্গে যে তাঁর কথাবার্তা হয়েছে তাও জানাতে ভোলেননি্ দ্রাবিড়। এছাড়া বিরাট কোহলিকে তিনি নিজেই থ্রো ডাউন প্র্যাকটিস করিয়েছিলেন।
শনিবারই তৃতীয় টেস্ট খেলতে কেপটাউন পৌঁছেছে ভারতীয় দল। তবে সেদিন কোনও অনুশীলন সূচী ছিল না টিম ইন্ডিয়ার। ভারতেরপ কেপটাউনের মাটিতে পা রাখার পর থেকেই সকলের নজর ছিল প্রস্তুতি শুরু হওয়ার দিকে। উদ্দেশ্য চিল একটাই, বিরাট কোহলি মাঠে নামছেন কিনা। রবিবারই দলের সঙ্গে পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক।
কেপটাউনে কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে। একে সবুজ পিচ, সেইসঙ্গে গতি ও বাউন্সের প্রাধান্য থাকবে এখানে। তার আগে বিরাটের দলে ফেরা অবশ্যই স্বস্তি দিচ্ছে সকলকে। টেস্টের ফলাফল ভারতের পক্ষে যায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।