রাহানের জায়গায় কেন হনুমা বিহারীকে সুযোগ নয়, সওয়াল গৌতম গম্ভীরের

Gautam Gambhir backs Hanuma Vihari
Gautam Gambhir backs Hanuma Vihari. (Photo Source: Twitter)

হনুমা বিহারির হয়ে আগেও মুখ খুলেছিলেন তিনি। কেপটাউন টেস্ট চলাকালীন ফের একবার হনুমা বিহারির হয়ে ব্যাটিং করলেন গৌতম গম্ভীর। অজিঙ্ক রাহানের একের পর এক ব্যর্থতা। আর তাতেই অসন্তুষ্ট ভারতীয় দলের এই প্রাক্তন তারকা। কেপটাউনের পরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। আর সেখানেই রাহানের বদলে হনুমা বিহারিকে এবার সুযোগ দেওয়া উচিতে বলে মনে করছেন গৌতম গম্ভী। ব্যর্থ হওয়ার পরও রাহানেরা এত সুযোগ পেলে, এবার হনুমাকেও সেই সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল গম্ভীরের।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা। অজিঙ্ক রাহানের ব্যর্থতার চিত্রটা বদলায় নি। মাঝে ওয়ান্ডারার্স টেস্টে অর্ধশতরান পেলেও, কেপটাউনে ফের একই চিত্র। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় দলের টেস্ট তারকা অজিঙ্ক রাহানে। প্রথম ইনিংসে ৯ রানে সাজঘরে ফিরেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও সবচেয়ে গুপুত্বপূর্ণ সময়ে মাঠে এসেই রাবাডার বলে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন তিনি। মাত্র ১ রান করতে পেরেছেন দ্বিতীয় ইনিংসে।

আর এই দৃশ্য দেখার পরই আর মুখ বুজে থাকতে পারেননি গৌতম গম্ভীর। সামনেই রয়েছে শ্রীলঙ্কা সিরিজ। আর সেখানেই রাহানের জায়গায় হনুমা বিহারিকে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা। তিনি জানান, “আমার মতে সবসময় প্রথম পছন্দ হনুমা বিহারি। বিশেষ করে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে শ্রিলঙ্কার বিরুদ্ধে এই ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখা উচিত। ব্যর্থতার পরও রাহানে, পুজারা-রা যখন এত সুযোগ পেয়ে চলেছে, তবে হনুমা কে কেন কয়েকটা সিরিজে সুযোগ দেওয়া হবে না”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কঠিন সময়ে ৪০ রানের ইনিংস খেলেছিলেন হনুমা বিহারী। আর রানের হাত ধরেই ২০০ রানের লিডে পৌঁছতে পেরেছিল টিম ইন্ডিয়া। সেই সময় থেকেই হনুমা বিহারির পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় দলের এই প্রাক্তন তারকা। কেপটাউনেও হনুমা বিহারিকে খেলানোর দাবী জানিয়েছিলেন তিনি। যদি্ও শেষপর্যন্ত সেই হনুমাকে বসতেই হয়েছিল।

গত একবছর ধরে ভারতীয় দলে যখনই সুযোগ পেয়েছেন হনুমা, তখনই নিজেকে প্রমান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সিডনিতে চোট নিয়ে দলকে বাঁচিয়েছিলেন হনুমা। আর সেজন্যই এবার রাহানের জায়গায় তাঁকে দেখতে চাইছেন গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহানের ৫৮ রান বাদ দিলে আর উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্সই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তেন হনুমাকে সুযোগ দেওয়া হবে না, তা নিয়েই সরব হয়েছেন গম্ভীর।

দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচে রাহানের জায়গায় হনুমা বিহারিকে খেলানো হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp