গোড়ালীতে চোট মোঈন আলির, এই সপ্তাহে চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে পারবেন না
আপডেট করা - Apr 25, 2022 7:45 pm

চোট আঘাতের কবল থেকে যেন কিছুতেই বেড়োতে পারছে না চেন্নাই সুপার কিংস। প্রতিযেগিতা যত এগোচ্ছে ততই দলের একের পর এক তারকারা চোটের কবলে পড়েছেন। এবার গোড়ালিতে চোট পেয়ে বেশকয়েকটি ম্যাচ থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার মোঈন আলি। অনুশলনের সময় পায়ের গোড়ালীতে চোট পেয়েছেন তিনি। স্ক্যান করানোর পরই ব্রিটিশ তারকা ক্রিকেটারকে কয়েকদিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। আর তাতেই চিন্তা বাড়ছে চেন্নাই সুপার কিংস শিবিরের।
এই সপ্তাহে আইপিএলে দুটো ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস। সোমবার তারা নেমেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। আর আগামী ১ মে চেন্নাই সুপার কিংস খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আইপিএলের প্লে অফের লক্ষ্যে টিকিয়ে রাখতে হলে এই দুই ম্যাচ জেতাই খুব গুরুত্বপূর্ণ চেন্নাই সুপার কিংসের জন্য। আর সেই লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন মোঈন আলি। কিন্তু গোড়ালির চোটের কারণে এই দুই ম্যাচেই কার্যত অনিশ্চিত মোঈন।
মোঈন আলির চোটে চিন্তা বাড়ল চেন্নাই সুপার কিংসের
চোটের জন্য এর আগের ম্যাচেও খেলেননি মোঈন আলি। তবে শোনা গিয়েছিল সোমবারের ম্যাচে নাকি প্জাব কিংসের বিরুদ্ধে নামতে পারবেন এই তারকা ক্রিকেটার। কিন্তু শনিবারই অনুশীলনের সময় তাঁর পায়ের গোড়ালীতে চোট পান মোঈন আলি। এরপরই তাঁকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল চেন্নাই সুপার কিংস তরফে। চিকিত্সকদের রিপোর্ট দেখার পরই চিন্তা বেড়েছিল চেন্নাই সুপার কিংসের। এই সপ্তাহে বেশ কয়েকদিন বিশ্রামে থারতে হবে তাঁকে।
আইপিএল শুরুর আগেই চোট পেয়ে এবার চেন্নাই সুপার কিংস শিবির থেকে ছিটকে গিয়েছিলেন দীপক চাহার। যা চেন্নাই শিবিরে বিরাট ধাক্কা। এরসঙ্গে গোটা প্রতিযোগিতা জুড়েই ক্রিকেটারদের চোট আঘাত লেগেই রয়েছে। কিন্তু মোঈন আলি এবার চেন্নাই সুপার কিংসের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু চোট পেয়ে সেই মোঈন আলিও চিন্তা বাড়িয়েছে এবার তাদের।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে যোগও দিয়েছেন দেরীতে মোঈন আলি। ভিসা সমস্যার জন্য দেরী হয়েছে তাঁর আসতে। এবার ফের চোট আঘাত। গত মরসুমেও মোঈন আলির বেশ কয়েক ম্যাচে চোট আঘাতের জেরে মাঠের বাইরে ছিলেন। এবার চেন্নাইয়ের অবস্থা লিগ টেবিলে একেবারেই ভাল নয়। সেখানে মোঈন আলির মতো ক্রিকেটার যদি চোট আঘাতের জন্য একাধিক ম্যাচে মাঠের বাইরে থাকেন, তবে চেন্নাইয়ের চিন্তা বাড়াটাই স্বাভাবিক।