লোকেশ রাহুল ও কুইন্টন ডিককের ওপেনিং জুটিকেই বিধ্বংসী বলে মনে করছেন সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

সোমবার আইপিএলের মঞ্চে এক নয় জোড়া দলের অভিষেক হতে চলেছে। এদিন ওয়াংখেড়েতে গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে চলেছে আরেক নতুন দল লখনউ সুপার জায়ান্টস। নতুন এই দুই দলকে দেখার জন্য এখন থেকেই সকলের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। এবারের আইপিএলে মাঠে নামার আগেই অবশ্য সেরা সেরা তারকাদের দলে নিয়ে সকলকে চমকে দিয়েছে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। গুজরাতের অধিনায়ক নিযুক্ত হয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে লখনউয়ের অধিনায়কের দায়িত্ব উঠেছে লোকেশ রাহুলের কাঁধে।

দুই নতুন দলই এবারের আইপিএলে জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া। সেইভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে তাদের। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা দুই শিবিরের। এমন পরিস্থিতিতেই  লখনউ সুপার জায়ান্টসদের ওপেনিং জুটি নিয়ে বিশেষ বার্তা প্রাক্তন তারকা ক্রিকটার সুনীল গাভাসকরের। তাঁর মতে লখনউ বনাম গুজরাত ম্যাচে লোকেশ রাহুল ও কুইন্টন ডিককের ওপেনিং জুটিই সবচেয়ে ভয়ঙ্কর হতে চলেছে এবার।

লোকেশ রাহুল ও কুইন্টন ডিককের ওপেনিং জুটিকে বিধ্বংসী মনে করছেন গাভাসকর

এবারের আইপিএলের মেগা নিলাম থেকে বেশকিছু তারকাদের তুলে নিয়েছে দুই দলই। সেখানেই লখনউ সুপার জায়ান্টস শিবিরের অধিনায়ক এবার লোকেশ রাহুল। সেইসঙ্গে তাদের দলে রয়েছে কুইন্টন ডিককদের মতো আরেক তারকা ক্রিকেটার। এবারের আইপিএলে এই দুই তারকাকেই ওপেনার হিসাবে মনে করছেন সুনীল গাভাসকর।

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের গেমপ্ল্যান অনুষ্ঠানে সুনীল গাভাসকর জানিয়েছেন, “ই দলের সেরা পার্ট হল কুইন্টন ডিককের নেতৃত্বে দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকাকেও নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট সম্বন্ধে অবগত রয়েছেন। এছাড়া তিনি খুব ভালভাবেই টিম বিল্ডিং সেশন সম্বন্ধে জানেন। টিম বিল্ডিং পদ্ধতিতে তিনি যে নিজের অবদান রাখতে চাইবেন, তা বেশ স্পষ্ট। এছাড়া কুইন্টন ডিকক ও লোকেশ রাহুলের ডান হাত ও বাঁহাত কম্বিনেশন ভয়ঙ্কর হবে বলেই মনে করি আমি। তারা শুরুটাও দুর্ধর্ষ করবেন”।

আইপিএলের গত চার মরসুমে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন লোকেশ রাহুল। গত চার মরসুমে লোকেশ রাহুলের রান রয়েছে ৬৫৯, ৫৯৩, ৬৭০ ও ৬২৬ রান রয়েছে লোকেশ রাহুলের। গত দুই মরসুমে পঞ্জাব কিংসের অধিনায়কও ছিলেন লোকেশ রাহুল। এবার অবশ্য তাঁকে না রাখারই সিদ্ধান্তই নিয়েছিল পঞ্জাব কিংস। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp