আরসিবির বড় রানে এগনোর পথে বিরাট কোহলির অবদান অনস্বীকার্য, মনে করেন সুনীল গাভাসকর
আপডেট করা - Apr 17, 2023 5:34 pm

গতবারের আইপিএলে একেবারেই ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। ভারতীয় দলের হয়েো সেবাবে নিজের পারফর্মযান্স দেখাতে পারছিলেন তিনি। দিন যত েগোচ্ছিল ততই সমালোচনা বাড়তে শুরু করেছিল। জবাব দেওয়াটা গতবছরের সেষ থেকেই শুরু করেছিলেন তিনি। নতুন বছরের শুরুতে বিরাট কোহলির চিলেন দুরন্ত ফর্মে। এবারের আইপিেলে ওপেনিং করছেন বিরাট কোহলি। সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর সেই পারফর্ম্যান্স দেখেই তাঁর প্রশংসায় সুনীল গাভাসকর।
এবারের আইপিএলে ব্যাট হাতে প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলি রয়েছেন অসাধারণ ফর্মে। ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও রয়েছে অস্ধারণ ফর্মে। আর এই ফর্মের পিছনে যে বিরাট কোহলির অবদান অন্যতম প্রধান কারণ তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের। তাঁর মতে ওপেনিংয়ে বিরাট কোহলির বিধ্বংসী ইনিংসটাি প্রতি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বড় রানের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
আইপিএলে ৪ ম্যাচ খেলে ২১৪ রান করেছেন বিরাট কোহলি
সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই বনাম আরসিবির থেকেও এই ম্যাচ ঘিরে বিরাট কোহলি বনাম এওমএস ধোনি লড়াই নিয়েই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। গত ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই ফের একবার অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই পারফর্ম্যান্সই বিরাট কোহলি ম্যাচের সেরার পুরস্কারও তুলে দিয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে ওপেনিংয়ে বিরাট কোহলির সেই আক্রমনাত্মক ইনিংস খেলার প্রশংসাই শোনাগেল প্রাক্তন সুনীল গাভাসকরের মুখে।
সুমীল গাভাসকর জানিয়েছেন, “ইনিংসের একেবারে শুরুতেই বিরাট কোহলির পারফর্ম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানের পথে এগোনোর কাজা অনেক সোজা করে দিচ্ছে। বিরাট কোহলির শুরুতেই একটা অসাধারণ ইনিংসই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বড়া রানের পথে এগিয়ে দেয়, আর সেজন্যই বিরাট কোহলিকে বিশেষ কৃতিত্ব দেওয়া উচিত্ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য এটা একটা ভাল দিক”।
এবারের আইপিএলে এই মুূহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। চার ম্যাচ খেলে এই মুহূর্তে বিরাট কোহলির রান ২১৪। চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেি অর্ধশতরান পেয়েছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৯ বলে ৮২ রানের ইনিংস কেলেছিলেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও তাঁর এই বিধ্বংসী ফর্ম বিরাট কোহলি ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।