এবারের আইপিএলে হর্শলের ১৪-১৫ কোটি টাকা পাওয়া উচিত্ ছিল বলেই মনে করেন বীরেন্দ্র সেওয়াগ

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সকলের মুখেই রজত পাতিদারের প্রশংসা শোনাযাচ্ছে। তাঁর দুর্ধর্ষ ইনিংসেই লখনউয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাল্টা লড়াইটাও কিন্তু লখনউ সুপার জায়ান্টস খুব একটা খারাপ করেনি। কিন্তু শেষ তিন ওভারেই খেলার মোর ঘুরে যায়। আর সেই কৃতিত্ব সম্পূর্ণটাই হর্শল পটেলের। ডেথ ওভারে তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে এবারের আইপিএলে আরও একটু বেশী দাম পাওয়া উচিত্ ছিল হর্শল পটেলের।

এবারের আইপিএলে ১০.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে গিয়েছেন হর্শল পটেল। কিন্তু যেভাবে গোটা আইপিএলে বেঙ্গালুরুর হয়ে তিনি পারফরম্যান্স প্রদর্শন করছেন। বিশেষ করে ডেথ ওভারে যেভাবে বেঙ্গালুরুকে জয়ের দিকে হর্শল পেল এগিয়ে দিয়েছেন, তা দেখে বীরেন্দ্র সেওয়াগ আর নীজের মুখ বন্ধ করে রাখতে পারেননি। তাঁর মতে এই আইপিএলে হর্শল পটেলের ১৪ থেকে ১৫ কোটি টাকাই পাওয়া উচিত্ ছিল। অন্তত তাঁর পারফরম্যান্স দেখে নাকি সেটাই মনে হয়েছে বীরেন্দ্র সেওয়াগের।

শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৪ রানে ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও একটা সময় কিন্তু ম্যাচের রাশ অনেকটাই লখনউ সুপার জায়ান্টসের হাতে ছিল। চেথ ওভারে হর্শল পটেলের ওভারেই বদলে গিয়েছিল গোটা ম্যাচের চিত্রটা। মার্কাস স্টয়নিসকে ফিরিয়ে দিয়েই হর্শল লখনউ শিবিরকে বড় ধাক্কা দিয়েছিলেন। সেইসঙ্গে সেই ওভারে তাঁর হিসাবী বোলিং। সবকিছু মিলিয়ে হর্শলকেও এই ম্যাচ জয়ের অন্যতম কারিগড় হিসাবে মনে করছেন বীরেন্দ্র সেওয়াগ।

লখনউয়ের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন হর্শল পটেল

ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাতকারে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “স্লগ ওভারে যেভাবে বোলিং করেছেন তিনি তাতেই ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে এসে বারবারই কম রান দিয়ে এবং উইকেট তুলে নিয়ে ম্যাচের রাশ তাদের দলের হাতে তুলে দিয়েছেন তিনি । আমার মনে হয় তাঁরও আইপিএলে কোনও বিশেষ জায়গায় থাকা উচিত্। এখন তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে”।

বীরেন্দ্র সেওয়াগ আরও জানিয়েছেন, “আমরা সবসময়ই বলি যে রাহুল তেওয়াটিয়া তাঁর ১০ কোটি টাকা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সুবিচার করেছেন। বেঙ্গালুরুর হয়ে যেভাবে তিনি বোলিং করেছেন, তা দেখে তিনি যে দাম পেয়েছেন খানিকটা হলেও কম বলেই মন হচ্ছে আমার। বেঙ্গালুরুকে বহুবার বাঁচিয়েছেন তিনি। সেইজন্যই তাঁর মূল্য ১০.৭৫ কোটি টাকা আমার মতে খানিকটা হলেও কম। তাঁর ১৪ থেকে ১৫ কোটি টাকার ক্যাটাগরিতেই থাকা উচিত্ ছিল”।

গতম্যাচে ইডেন গার্ডেন্সে চার ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন হর্শল পটেল। তাঁর ইকনমি রেট সকলকেই মুগ্ধ করেছে। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ সময়ে এসে মার্কাস স্টয়নিসের মতো ক্রিকেটারকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। রাজস্থানের বিরুদ্ধেও তাঁর হাত খেকে এমন বোলিং দেখতে পাওয়ার ব্যপারেই আশাবাদী সকলে।

close whatsapp