আইপিএল ২০২২, ম্যাচ ৫৬: মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

ব্যাটিংয়ের জন্য অনুকূল পিচে ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে ব্যাটারদের বাছাই করা ভালো সিদ্ধান্ত হবে

Mumbai Indians
Mumbai Indians. (source: IPL/BCCI)

প্রিভিউ

সোমবার আইপিএল ২০২২-এর ৫৬তম ম্যাচ খেলতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এমআই ১০ ম্যাচের মধ্যে ২টি জিতেছে এবং এখনও পয়েন্ট টেবিলের শেষ অবস্থানে রয়েছে। আগের ম্যাচে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করার পর তারা গুজরাত টাইটান্সকে ১৭২ রানে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়। গত ম্যাচে ডেথ ওভারে টিম ডেভিড দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। 

কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টে একবারের জন্যও ছন্দ পায়নি এবং এখন ছিটকে যাওয়ার মুখে। নিরন্তর দল বদল করায় একাদশে ধারাবাহকতার অভাব। শেষ খেলায় লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৭৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। ১০১ রানে অল আউট হয়ে যাওয়ার পর কীভাবে প্রত্যাবর্তন করে সেই দিকে নজর থাকবে। আগের ম্যাচে পেশীতে চোট পাওয়া উমেশ যাদবের এই ম্যাচে দলে ফেরার সম্ভাবনা কম। 

পিচ রিপোর্ট

ডিওয়াই পাটিল স্টেডিয়ামের পিচে এখন প্রথমে ব্যাট করা দল সুবিধা পাচ্ছে। ম্যাচ যতো এগোচ্ছে তত স্পিনাররা প্রভাব ফেলবে। টসজয়ী দল শুরুতে ব্যাটিং করার কথা ভাববে। 

সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স

ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, কাইরন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, কুমার কার্তিকেয়, রাইলি মেরেডিথ, জসপ্রিত বুমরাহ্‌।

কলকাতা নাইট রাইডার্স

প্রথম সিং, নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, মহম্মদ নবি, সুনীল নারিন, অনুকূল রায়, টিম সাউদি, শিবম মাভি।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

সূর্যকুমার যাদব – দলের ওপেনারদের ধারাবাহিকতার অভাবের মাঝে সূর্যকুমার নিয়মিত রান করে চলেছেন। ৩০৩ রান করেছেন ১৪৫.৬৭ স্ট্রাইক রেটে। কেকেআরের বিরুদ্ধে আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন।

শ্রেয়াস আইয়ার – ২টি হাফ সেঞ্চুরিসহ ৩৩০ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে নবম স্থানে আছেন। অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয়ের রাস্তায় ফেরানোর দায়িত্ব তাঁর কাঁধে।

অলরাউন্ডার 

আন্দ্রে রাসেল – বলতে গেলে কেকেআরকে প্রায় একক দক্ষতায় টানছেন। দল জিতুক বা হারুক, রাসেলের লড়াইকে কিন্তু কুর্নিশ করতেই হবে। ১৮৩.৭৮ স্ট্রাইক রেটে ২৭২ রান করার পাশাপাশি ১২টি উইকেটও নিয়েছেন।

বোলার

মুরুগান অশ্বিন – মাঝে দল থেকে বাদ পড়লেও সম্প্রতি ফিরে এসেছেন এবং আগের ম্যাচে তাঁর এক ওভারে নেওয়া দুটি উইকেট ম্যাচের রঙ বদলে দেয়। এখনও অবধি ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে মুম্বইয়ের সর্বোচ্চ উইকেটশিকারী এই লেগ-স্পিনার।

টিম সাউদি – নিয়মিত উইকেট তুলছেন। উমেশ যাদব চোটের কারণে অনুপস্থিত থাকায় আগের ম্যাচে পেস বিভাগের নেতৃত্ব দিয়েছেন। ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১১ উইকেট।

উইকেটকিপার 

ঈশান কিষাণ – পুরো টুর্নামেন্ট জুরে খুব ধীর গতিতে রান করলেও সম্প্রতি ফর্মে ফিরেছেন। ৩০.০০ গড়ে ২৭০ রান করেছেন।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ার , সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, টিম ডেভিড, আন্দ্রে রাসেল (সহ-অধিনায়ক), ড্যানিয়েল স্যামস, সুনীল নারিন, মুরুগান অশ্বিন, টিম সাউদি, শিবম মাভি।

close whatsapp