সানরাইজার্স হায়দরাবাদকে ট্যাকটিকালি আরও উন্নত হওয়ার পরামর্শ ওয়াসিম জাফরের

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

আইপিএলে শুরুটা এবার একেবারেই ভালভাবে করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে কেন উইলিয়ামসনের দল। তার আগেই হায়দরাবাদ অধিনায়ককে সতর্ক করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার তথা বিশেষজ্ঞ ওয়াসিম জাফর। তাঁর মতে আইপিএলে জয়ের মুখ দেথকে হলে সানরাইজার্স হায়দরাবাদকে ক্রিকেটের ট্যাকটিক্সে অনেক পরিবর্তন আনতে হবে।

আইপিএলের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বোলিং থেকে ব্যটিং দু জায়গাতেই একাধিক ভুলের খেসারত দিতে হয়েছিল তাদের। আর সেই ভুলই যাতে এই ম্যাচে তারা না করে, আগে থেকেই সেই ব্যপার সতর্ক করতে শুরু করে দিয়েছেন ওয়াসিম জাফর। তাঁর মতে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচে বহু জায়গায় ট্যিকটিকাল ভুল করেছে। আর সেজন্যই তাদের এত বড় ব্যবধানে হারতে হয়েছে। এই ম্যাচে নামার আগে সেদিকেই নজর দেওয়ার পরামর্শ জাফরের।

আইপিএলের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের দল গঠন নিয়েও কম সমালোচনা হয়নি। অনেকেই তাদের নিলামে ক্রিকেটার বাছার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আর সেইসব কিছু নিয়েই এবার কাজ করতে হবে কেন উইলিয়ামসনকে। জয়ের রাস্তায় ফিরতে হলে উইলিয়ামসনকে তাঁর দল নিয়ে আরও বেশী পরিশ্রম করতে হবে বলেই মনে করছেন ওয়াসিম জাফর।

ইএসপিএল ক্রিকইনফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, “সানরাইজার্সকে এখন আরও ভাল ক্রিকেট খেলতে হবে। নিলামে যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। তা শোধরানো এখন আর সম্ভব নয়। এখন আসল কাজ হল  অধিনায়ক কেন উইলিয়ামসনের। যে সমস্ত ক্রিকেটার তাদের দলে রয়েছে, তাদের থেকে ঠিকঠাক খেলাটা বের করাই এখন কেন উইলিয়ামসনের প্রধান কাজ।  ট্যাকটিকালি তারা রাজস্থানের বিরুদ্ধে একটুও ভাল পারফরম্যান্স করতে পারেনি। মার্করামের আগে নিকোলাস পুরাণকে ব্যাটিং করতে পাঠিয়েছিল তারা। ওয়াশিংটন সুনদরও তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি। আমার মনে হয় তাদের আরও ভালভাবে খেলতে হবে”।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম দামী ক্রিকেটার নিকোলাস পুরাণ। মেগা নিলামে এই ক্যারিবিয়ান তারকাকে ১০ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে এবার নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নিকোলাস পুরাণ পাওয়ার হিটার হলেও, প্রথম ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শূুন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছিল নিকোলাস পুরাণকে।

এছাড়া সানরাইজার্স হায়দরাবাদের নিলামের পর থেকেই এবার তাদের অন্দরে সমস্যার দেখা দিয়েছিল। বিস্ফোরক মন্তব্যস করে সানরাইজার্স হায়দরাবাদ শিবির ছেড়েছিলেন সাইমন ক্যাটিচ। নিলামে তাদের কোনও পাত্তা না দেওয়ার অভিযোগ তুলেই দল ছেড়েছিলেন তিনি। আর প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের হার। কথাবার্তা তো শুরু হবেই। সমালোচনা আরম্ভও হয়ে গিয়েছে, শেষপর্যন্ত তারা  ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp