নেতৃত্বের ভার পেলেও নিজেকে শিক্ষানবিশই মনে করছেন রবীন্দ্র জাদেজা, প্রথম জয় উতসর্গ করলেন স্ত্রীকে
আপডেট করা - Apr 13, 2022 2:40 pm

এবারের আইপিএলে নতুন ভূমিকায় রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র জাদেজা। শুরুটা ভাল করতে না পারলেও, অবশেষে তাঁর হাত ধরে জয়ের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। টানা চারম্যাচ হেরে যে গুমো ভাব দেখা দিয়েছিল চেন্নাই শিবিরের ড্রেসিংরুমে। প্রথম ম্যাচ জিতে অবশেষে খানিকটা স্বস্তির আবহ এএবার চেন্নাই সুপার কিংস শিবিরে। আর প্রথম ম্যাচ জিতে জাদেজাও স্বস্তির নিঃশ্বাসই ফেলছেন। আর নেতা হিসাবে তাঁর প্রথম জয়ই স্ত্রীকে উতসর্গ করছেন রবীন্দ্র জাদেজা।
মঙ্গলবার ডিওয়াই পটেল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যা্স প্রদর্শন করেছেন চেন্নই ব্যাটাররা। বিশেষ করে রবিন উথাপ্পা এবং শিবম দুবের ১৬৫ রানের সেই পার্টনারশিপে ভর করেই রানের পাহাড় গড়ে তুলেছিল চেন্নাই সুপার কিংস। আর সেই মতোই ২৩ রানে বিরাট কোহলিদের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে তারা।
চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে প্রথম জয় স্ত্রীকে উতসর্গ করলেন রবীন্দ্র জাদেজা
চেন্নাই সুপার কিংসের তৃতীয় অধিনায়ক রবীন্দ্র জাদেজা। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই সকলকে চমকে দিয়ে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব রবীন্দ্র জাদেজার ওপর তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুরুটা জাদেজার একেবারেই ভাল হয়নি। আইপিএলের শুরুতেই পরপর চার ম্যাচ হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। আর তাতেই জাদেজার ওপর যে ক্রমশ চাপ বাড়ছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও তিন নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন।
একের পর এক ম্যাচ হারলেও জাদেজার মুখে কিন্তু সবসময়ই আশার কথা শোনা গিয়েছিল। আর এই কঠিন পরিস্থিতিতে সবসময়ই নিজের পরিবারকে পাশে পাশে পেয়েছেন জাদেজা। তাঁর স্ত্রী সবসময়ই আত্মবিশ্বাস যুগিয়ে গিয়েছেন তাঁকে। আর সেজন্যই হয়ত অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জয়ের পরই সেই জয় স্ত্রীকে উতসর্গ করলেন জাদেজা।
ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, “সবচেয়ে বড় ব্যপার অধিনা.ক হিসাবে এটাই আমার প্রথম জয়, আর সেই জয় আমি আমার স্ত্রীকেই উতসর্গ করতে চাই”।
নেতৃত্বের দায়িত্ব পেলেও, এখনও তিনি নিজেকে শিক্ষানবিশ হিসাবেই ভাবছেন
প্রথম ম্যাচ জিতলেও, আত্মতুষ্টি আসতে দিতে নারাজ রবীন্দ্র জাদেজা। বরং তাদের দলগত পারফ্যান্সেরই প্রশংসা শোনাযাচ্ছে রবীন্দ্র জাদেজার মুখে। আর তাতেই খুশি তিনি। সেইসঙ্গে নেতৃত্ব পেলেও, তিনি যে এখনও সবকিছু শিখছেন, সেই কথা জানাতেই দ্বিধা করেননি রবীন্দ্র জাদেজা।
এই প্রসঙ্গে জাদেজার মন্তব্য, “এইবার দল হিসাবে আমরা সত্যিই খুব ভাল পারফরম্যান্স দেখিয়েছি। আমাদের ব্যাটিং ইউনিট অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। রবিন উথাপ্পা এবং শিবম দুবে তো অসাধারাণ। একইসঙ্গে বোলাররাও তাদের কাজ একেবারে ঠিকভাবে করতে পেরেছেন। আর সত্যু বলতে কী দলের তরফ থেকে আমি কখনোই টাপ অনুভব করিনি। আর অধিনায়ক হলেও আমি এখনও অভিজ্ঞ এবং দলের সিনিয়র সদস্যদের থেকে নানানভাবে সবকিছু শিখছি। আর মাহি ভাই তো রয়েছেনই। আমার শেখা এখনও চলছে”।
সদ্য আইপিএলে একটি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্লে অফের দৌড়ে থা্কতে হলে এখনও অনেক দূর যেতে হবে তাদের। তবে এই জয় যে চেন্নাইয়ের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়ছে তা বলার অপেক্ষা আর রাখে না।