মেগা নিলামে রাসেলের ব্যাক আপ ক্রিকেটার নেওয়ার ভাবনা নাইট রাইডার্সের

Andre Russell
Andre Russell. (Photo Source: IPL/BCCI)

গতবারের ফাইনাল্সিট। এবার সেই জায়গা থেকেই লড়াইটা শুরু করে চ্যাম্পিয়ন হতে চায় কলকাতা নাইট রাইডার্স। আর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল বাছাই নিয়ে সবচেয়ে বেশী সতর্ক নাইট শিবিরে। দলের ভারসাম্য বজায় রাখা যেমন উদ্দেশ্য, তেমনই আন্দ্রে রাসেলের ব্যাক আপ ক্রিকেটারও তুলে নেওয়া অন্যতম লক্ষ্য কলকাতার নাইটদের। সেই জন্যই চলছে জোরকদমে হিসাব নিকাশ। নাইট শিবিরের প্রধান তারকা যে দ্রে রাসেল সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার সেই রাসেলরও ব্যাক আপ খোঁজা শুরু।

আন্দ্রে রাসেল আসার পর থেকেই বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁর ব্যাট চললে যে প্রতিপক্ষ বোলারদের কিছুই করার থাকে না তা নিয়ে কারোরই  কোনও সন্দেহ নেই। সেজন্যই তো সকলকে ছেড়ে দিলেও, আন্দ্রে রাসেলকে এবারও ধরে রেখেছে নাইট শিবির। বহু ম্যাচেই নাইটদের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে আন্দ্রে রাসেলকে। এবারের মেগা নিলামের আগে রাসেলের সঙ্গে নারিন, ভেঙ্কটেশ আইয়ারদের তাই রাখার সিদ্ধান্ত নিয়েছে নাইট শিবির।

কিন্তু এই রাসেলই গতবার সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ২০২০ সালেও সেভাবে দেখা যায়নি দ্রে রাসেলকে। আর সেইসঙ্গে তাঁর চোট আঘাত তো রয়েছেই। গত মরসুমে চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি আন্দ্রে রাসেল। তার আগের বারও এমন ছবি দেখা গিয়েছিল। আর রাসেলের সেই জায়গা পূরণ করতে পারেননি কেউই। এবারের মেগা নিলামে তাই রাসেলের ব্যাক আপ ক্রিকেটার নেওয়াই প্রধান লক্ষ্য নাইট শিবিরের। তবে সেই কাজটা যে যথেষ্ট কঠিন সেটাও মেনে নিচ্ছেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম।

কাজটা কঠিন হলেও, এবার রাসেলের ব্যাক আপ ক্রিকেটার নেওয়ার ভাবনা নাইটদের, জানালেন ম্যাকালাম

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আন্দ্রে রাসেল যখন নিজের ফর্মে থাকেন, তখন তাঁক আটকানো কারোর পক্ষেই সম্ভব নয়। এখাই যেন সেই সময় বিশ্বের সেরা দুজন ক্রিকেটারের সমান হয়ে যান। এই কারণেই রাসেল আমাদের কাছে এতটা মূল্যবান। আর সেই রাসেলের ব্যাক আপ ক্রিকেটার খুঁজে বের করাটাই এই কারণে সবচেয়ে কঠিন কাজ। তাঁর ব্যাক আপ হিসাবে একজন অলরাউন্ডার নাকি একজন ব্যাটার ও একজন বোলারকে নেওয়া যায় সেটাই নিয়েই আলোচনা চলছে। দলের ভারসাম্য বজায় থাকে এমনই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। যাতে রাসেল চোট পেলে, কোনওরকম সমস্যা না হয়”।

গতবারই রাসেলকে নিয়ে এমন একটা আভাস পাওয়া গিয়েছিল। এবার সেই কাজটাই শুরু করে দিয়েছে কেকেআর। একইসঙ্গে লোকাল ক্রিকেটারদের জন্যও চালাচ্ছে স্কাউটিং। দলে তারকাদের পাশাপাশি তরুণ এবং অচেনা ক্রিকেটারদেরই একটা মিশেল এবার তৈরি করতে চাইছে নাইটরা। একইসঙ্গে বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারদের দিকেও নজর রয়েছে তাদের। যদিও এখনই নাম প্রকাশ করতে চাননি নাইট কোচ। জোরকদমে এখন নাইটদের মেগা নিলামের প্রস্তুতি চলছে। কী কী চমক এবার দেখা যায়, সে তো ১২ ও ১৩ ফেব্রুয়ীরিই বোঝা যাবে।

close whatsapp