অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে এখনও পর্যন্ত চিন্তামুক্ত নয় গুজরাত টাইটান্স

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Twitter)

হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে চিন্তায় গুজরাত টাইান্স। এবারের আইপিএলেও শুরু থেকে হার্দিককে বল হাতে দেখা যাবে কিনা, তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে এবারের আইপিএল। সেখানেই প্রথমবার মাঠে নামবে গুজরকাত টাইটান্স। মেগা নিলামের আগেই এবার হার্দিক পান্ডিয়াকে দলে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। শুদু তাই নয় এবারের আইপিঅলের জন্য গুজরাত টাইটান্সের অধিনায়কও হয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু হার্দিককে আবার সেই পুরনো ফর্মে পাওয়া যাবে তো।

কয়েকদিন আগেই বোর্ডের তরফে হার্দিক পান্ডিয়াকে এনসিএ-র ফিটনেস ক্যাম্পে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন গদলের বাইরে রয়েছেন তিনি। এই মুহূর্তে হার্দিক কতটা ফিট রয়েছেন সেটাই  দেখে নিতে চাইছে বোর্ডও। আর তারপর থেকেই গুজরাট টাইটান্সেরও খানিকটা চিন্তা বেড়েছে।হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়েছেন কিনা, তা নিয়েই নিয়েই চলছে নানান জল্পনা।

শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছে হার্দিককে। এরপর থেকেই ভারতীয় দলের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলেননি তিনি। কিন্তু এবারের আইপিএলে দেখা যাবে তাঁকে। গুজরাতের অধিনায়ক হয়েই মাঠে ফিরছেন হার্দিক পান্ডিয়া।

হার্দিক পান্ডিয়া ব্যাট, বল এবং ফিল্ডিং তিন জায়গাতেই খেলতে পারবে বলে আশাবাদী গুজরাত টাইটান্স

কিন্তু হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয় খোদ গুজরাত টাইটান্স শিবিরও। শোনাযাচ্ছে হার্দিক মাঠে নামলেও, প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে বল হাতে দেখতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও হার্দির বহুদিন ধরেই ব্যক্তিগতভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। গুজরাতের ফিটনেস ডিরেক্টরের তত্ত্বাবধানেই চলছে সেই ফিটনেস ট্রেনিং।

বিক্রম সোলাঙ্কি দ্য টেলিগ্রাফে দেওয়া একটি সাক্ষাতকারে জানিয়েছেন, “মনে রাখতে হবে হার্দিক সদ্য চোট সারিয়ে ফিরেছেন। তাঁর মতো ব্যাটার যেকোনও দলের জন্যই একটা বড় পাওনা।  ব্য়াটিং, বোলিং এবং ফিল্ডিং হিসাবে ধরলে হার্দিক পান্ডিয়া কিন্তু একটা সম্পূর্ণ প্যাকেজ। কিন্তু তাঁকে নিয়ে আমাদের প্ল্যানিং দীর্ঘ। তাই খানিকটা হলেও সাবধানে থাকতে হবে”।

২০১৯ সালের আইপিএলে শেষবার হার্দিককে একজন অলরাউন্ডার হিসাবে দেখা গিয়েছিল। যেখানে তাঁর ব্যাট থেকে এসেছিল ৪০০ রান এবং তিনি পেয়েছিলেন ১৪টি উইকেটও। কিন্তু কোমড়ে অস্ত্রোপচারের পর থেকেই হার্দিককে আর সেভাবে বোলিং করতে দেথা যায়নি। বিশ্বকাপের দলে তাঁকে রাখা হলেও, হার্দিককে বোলার হিসাবে সেভাবে দেখা যায়নি।

এবার গুজরাত টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। তাঁকে ১৫কোটি টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। কিন্তু হার্দিককে পুরনো ফর্মে দেখা যাবে কিনা, তা নিয়েই রয়েছে সংশয়।

close whatsapp