ধরমশালায় নামার জন্য উচ্ছ্বসিত পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান
আপডেট করা - May 17, 2023 7:17 pm

২০১৩ সালে শেষবার ধরমশালায় আইপিএলের ম্যাচ আয়োজন হয়েছিল। এরপর থেকে আর আইপিএলের কোনও ম্যাচ দেখা যায়নি এই স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেট স্টেডিয়াম গুলোর মধ্যে ধরমশালার মতো প্রাকৃতিক সৌন্দর্য কোনও স্টেডিয়ামেই নেই। পাহাড়ের কোলে সূর্য যখন অস্ত যাবে সেই সময় ধরমশালা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে পঞ্জাব কিংস। এই স্টেডিয়ামে নামার জন্যই মুখিয়ে রয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। প্রকৃতির াপন সৌন্দর্যে সাজানো এই স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ দেখার জন্যও মরিয়া হয়ে রয়েছেন সকলে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪০০ ফিট উচ্চতায় এই স্টেডিয়াম। হিমালয়ের কোলে পাহাড় ঘেরে অএই স্টেডিয়ামের প্রাকৃতিক পরিবেশ বারবারই মুগ্ধ করেছে সকলে। কিন্তু ২০১৩ সালের পর থেকে এই মাঠে আইপিএলের আর কোনও ম্যাচ দেখতে পাওয়া যায়নি। সেই মাঠে ফের একবার আইপিএলের ম্যাচ দেখার জন্য যেমন সমর্থকরা মুখিয়ে রয়েছেন। তেমনই এই স্টেডিয়ামে নামার জন্য উচ্ছ্বসিত হয়ে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ততা পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান।
২০১৩ সালে শেষবার আইপিএলের ম্যাচ আয়োজিত হয়েছিল ধরমশালায়
এবার ২০২২ সালেই প্রথমবার ক্রিকেটের বল গড়িয়েছিল এই স্টেডিয়ামে। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচেই খেলা হয়েছিল েই স্টেডিয়ামে। কিন্তু এখনও পর্যন্ত আইপিএলের ম্যাচে সেই খেলা হয়নি। ২০১৩ সালেই শেষবার দেখা গিয়েছিল এই মাঠে ম্যাচ। ১০ বছর পর ফের ধরমশালায় ফিরেছে আইপিএলের ম্যাচ। সেখানেই ম্যাচ জয়ের হাসি কার মুখে ফুটব তা তো সময়ই বলবে। কিন্তু সেই ম্যাচে নামার জন্য মরুয়ে রয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। আর তাতেই আপ্লুত সকলে।
ধরমশালায় নামার আগে শিখর ধওয়ান জানিয়েছেন, “এই মাঠে নামার জন্যই আমার সঙ্গে গোটা দলই অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে রয়েছে। ধরমশালা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর একটা স্টেডিয়াম। এই মাঠে আমি আগেও খেলেছি। এমন পাহাড় ঘেরা পরিবেশে খেলতে পারাটা আমার কাছে অত্যন্ত উপভোগ্য। আমরা সত্যিই ভাগ্যবান যে এখানে এবারের আইপিএলের দুটো ম্যাচ খেলতে হবে আমায়। এখানে যে একটা ভাল সময় কাটাব সেই ব্যপারে আমি একেবারে নিশ্চিত”।
এই মুহর্তে পয়েন্ট টেবিলে যে জায়গায় পঞ্জাব কিংস দাঁড়িয়ে রয়েছে, তাদের আইপি্এলের প্লেঅফে পৌঁছনোর একটা সুযোগ রয়েছে। সেখানে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচ জিততেই হবে তাদের। শেষ ম্যাচে প্রভসিমর সিং দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন পঞ্জাবের হয়ে। সেই ম্যাচ জিতেওছিল প়ঞ্জাব কিংস। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।