প্লেঅফে পৌঁছনোর আশায় এদিন মুম্বইয়ের সমর্থক ডুপ্লেসির বেঙ্গালুরু, টুইটারে সেই বার্তাও
আপডেট করা - May 21, 2022 7:11 pm

শেষম্যাচ জিতে তারা আশা জিইয়ে রেখেছে| কিন্তু এখনও পর্যন্ত আইপিএলের প্লেঅফের ছাড়পত্র পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| দুল্লি বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ওপরই তাদের ভাগ্য নির্ধারণ হবে| সেদিকেই যেমন তাকিয়ে রয়েছে বেঙ্গালুরু ভক্তরা| তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের দিকেই তাকিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও| দিল্লির বিরুদ্ধে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকেই সমর্থন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| টুইটারে বদলে গেল আরসিবির লোগোও| রোহিতদের দিকেই তাকিয়ে রয়েছেন ফাফ ডুপ্লেসিরা|
ক্রিকেট তো বটেই, আইপিএলের মঞ্চ হল আরও অনিশ্চয়তায় ঘেরা| যে চিত্র এবারও দেখাযাচ্ছে সেজন্যই তো এখন একসময়ের প্রতিপক্ষ শিবিরও বন্ধু| যে আইপিএলের ম্যাচের সময় ফাফ ডুপ্লেসিরা রোহিত শর্মাকে তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়ে উচ্ছ্বাস দেখিয়েছিলেন মাঠে| সেই ফাফ ডুপ্লেসিই এখন মুম্বই অধিনায়ক রোহিত শর্মার থেকে বড় ইনিংস চাইছেন| এজন্যই বোধহয় আইপিএলের জনপ্রিয়তা গোটা বিশ্বজুড়ে রয়েছে| শনিবারের ম্যাচের আগে মুম্বই সমর্থকদের সঙ্গে এখন বেঙ্গালুরু সমর্থকদের সমর্থনও মুম্বইয়ের দিকেই
শনিবার দুপুরেই সেজন্য টইটারে বদলে গিয়েছে রয়্যাল চ্যাল্েঞ্জার্স বেঙ্গালুরুর লোগোর ব্যাকগ্রাউন্ড| লাল নয় বেঙ্গালুরুর লোগোর ব্যাকগ্রাউন্ড এখন নীল| সোশ্যাল সাইটে তারা লিখেই দিয়েছে “রেড বিকামস ব্লু| একইসঙ্গে সেখানে একটি চিঠিও লিখেছে তারা| যেখানে লেখা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এদিন গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্রিগেড তোমাদের সমর্থক আমরা এখন একটাই পরিবার”| এমনকী ফাফ ডুপ্লেসি পর্যন্ত এদিন রোহিত শর্মার থেকে বড় রাানের ইনিংস দেখতে মরিয়া হয়ে রয়েছেন|
১৪ ম্যাচ খেলে বেঙ্গালুরুর পয়েন্টও এখন ১৬
গতম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| সেইম্যাচে গুজরাতের বিরুদ্ধে ব্যাটহাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন বিরাট কোহলি| তাঁর হাত ধরেই সেই ম্যাচে গুজরাত টাইটান্সের মতো দলের বিরুদ্ধে ম্যাচজিতে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| সেই ম্যাচ জেতার পরই তাদের পয়েন্ট হয়েছিল ১৪ ম্যাচখেলে ১৬| কিন্তু নেট রানরেট অনেকটাই পিছনে রয়েছে তাদের| আর তাতেই ম্যাচ জিতেও পুরোপুরি স্বস্তিতে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির|
শনিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ| বেঙ্গালুরুর আইপিএলের ছাড়পত্র পেতে সেই ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে| দিল্লি দাঁড়িয়ে রয়েছে ১৪ পয়েন্টে| সেইসঙ্গে গত দুই ম্যাচে দুরন্ত জয়তুলে নিয়ে তাদের নেট রানরেটও এগিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস| এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা জিতলেই পৌঁছে যাবে আইপিএলের প্লেঅফে| আর সেজন্যই মুম্বই ইন্ডিয়ান্সকেই এই ম্যাচে সমর্থন করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু|
বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি জানিয়েছেন, “এই ম্যাচে আমি চাই রোহিত শর্মা যেন বড় রান পান”| এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সের গ্রাফ একেবারেই তলানীতে| সেই জায়গায় এই ম্যাচে মুম্বই যদি জিতে যায় তবেই বেঙ্গালুরুর জন্য পথ খুলবে| সেজন্যই বেঙ্গালুরুর সমর্থনও এদিন মুম্বইয়য়ের দিকে|