বোলিং লাইনআপের ব্যর্থতা কাটাতে ধওয়াল কুলকার্নিকে নেওয়ার সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের
আপডেট করা - Apr 29, 2022 4:01 pm

জল্পনাটা আগেই শুরু হয়ে গিয়েছিল, শুধু অপেক্ষা ছিল ধওয়াল কুলকার্নির মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ার। শুক্রবারই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন ধওয়াল। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই তিনি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে এখনই কোনও নিশ্চয়তা নেই। প্রস্তুতিতে তাঁর ফিটনেস দেখার পরই ধওয়াল কুলকার্নিকে খেলানোর সিদ্ধান্ত নেবে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। প্লে অফের আশা আগেই শেষ হয়ে গিয়েছে। সম্মান বাঁচিয়ে যাত্রা শেষ করার জন্যই এই অভিজ্ঞ ক্রিকেটারকে নেওয়ার সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের।
এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সই একমাত্র দল যারা এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি। এখনও পর্যন্ত টানা আটম্যাচেই হারতে হয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে। আর তাদের হারের পর বারবারি দলের বোলিং লাইনআপের ব্যর্থতার কথা উঠে এসেছে সকলের। এমনকী মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টও তাদের বোলিং নিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না। এরপর থেকেই এই অভিজ্ঞ বোলারকে দলে নেওয়ার একটা কথা শোনাযাচ্ছিল। শেষপর্য়ন্ত ধওয়াল কুলকার্নিকে দলে নেওয়ার সিদ্ধান্তই নিল মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্সের বায়ো বাবলে প্রবেশ করে গিয়েছেন ধওয়াল কুলকার্নি
এবারের আইপিএলে মেগা নিলামে ধওয়াল কুলকার্নির নাম থাকলেও তাঁকে কোনও দলই কেনেনি। আইপিএলের শুরুর পর ধওয়াল কুলকার্নিকে ধারাভাষ্যকার এবং ম্যাচ বিশেষজ্ঞ হিসাবেও দেখা গিয়েছেন কয়েকদিন আগে। কিন্তু আইপিএলের মাঝপথেই ফের পুরনো দলে খেলার ডাক পেলেন এই অভিজ্ঞ বোলার। শুক্রবার থেকে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগও দিলেন তিনি। এই নরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপের ব্যর্থতা কাটিয়েই শেষপর্যন্ত ধওয়াল কুলকার্নিকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
জসপ্রীত বুমরাহকে বাদ দিলে এবারের আইপিএলে মু্ম্বই ইন্ডিয়ান্সের কোনও বোলারই সফল নন। এবারে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন টাইমাল মিলস, হাসিল থাম্পিরা। ইতিমধ্যেই মিলস পাঁচম্যাচ খেলে মাত্র ৬ উইকেট নিতে পেরেছেন। উইকেট নিয়েছেন ৬টি। অন্যদিকে বাসিল থাম্পিয় পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ ম্যাচে। কি্তু রান দিয়েছেন ১৫২। জসপ্রীত বুমরাহকে ছাড়লে আর কোনও বোলারই এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বাইশজে দাগ কাটতে পারেননি।
বেশ কয়েকদিন আগে থেকেই প্রাক্তনদের মুখে একটা কথা শোনা গিয়েছে। জসপ্রীক বুমরাকে সাহায্য করার মতো কোনও বোলার এবার নেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। প্রথমে তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নিলেও শেষপর্যন্ত বুমরার পাশে খেলানোর জন্য সেই ধওয়াল কুলকার্নিকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শোনাযাচ্ছে ইতিমধ্যে মুম্বই শিবিরে যোগও দিয়ে দিয়েছেন তিনি। আপাতত বায়ো বাবলে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করবেন তিনি।
এবারের আইপিএল খেলা হচ্ছে মহারাষ্ট্রে। এই পিচে বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে ধওয়াল কুলকার্নির। এছাড়া আইপিএলেও তাঁর খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যে আইপিএলের মঞ্চে ৯২টি ম্যাচ খেলে ৮৬টি উইকেট রয়েছে তাঁর। তাই মরসুমের শেষটুকু সম্মানের সঙ্গে করার জন্য এবার ধওয়াল কুলকার্নিতেই ভরসা রাখছে মুম্বই ইন্ডিয়ান্স।