নাইট রাইডার্সের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহালের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত কুলদীপ যাদব
আপডেট করা - Apr 19, 2022 5:47 pm

ভারতীয় ক্রিকেটে একসঙ্গে তাদের কুলচা বলে ডাকা হয়। ভারতী দলের হয়ে জুটি বেধে বহু সাফল্যও এসেছে তাদের হাত ধরে। এবারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। তাদের দিকে প্রথম থেকেই চোখ রয়েছে সকলের। আইপিএলের মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে সফল বোলার কুলচা জুটিই। যদিও এবারে তারা একদলে নেই। কিন্তু বন্ধুর এমন সাফল্য দেখে নিজেকে থামিয়ে রাখতে পারেননি কুলদীপ যাদব। চাহালের সাফল্যের তাঁর প্রশংসায় টুইট করেন এই তারকা ক্রিকেটার।
এবারের আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ছন্দে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। একইসঙ্গে সমান তালে এগিয়ে চলেছেন কুলদীপ যাদবও। কিন্তু যুজবেন্দ্র চাহালকে আটকানোর কোনও মন্ত্রই যেন এবার নেই কোনও ব্যাটারের কাছে। অন্তত কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স দেখার পর তো সকলেই খানিকটা হেলও আতঙ্কেই রয়েছে এখন। আইপিএলের মঞ্চে মাত্র ৬ ম্যাচ খেলেই ১৭টি উইকেট নিের পকেটে পুরে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল।
বিশ্ব ক্রিকেটে চাহাল ও কুলদীপকে কুলচা বলেই চেনেন সকলে
তাঁর ঠিক পরের স্থানেই রয়েছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। যুজবেন্দ্র চাহাল এবার প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ পারফরম্যা্ন্স দেখাচ্ছেন ঠিকই। কিন্তু এতদিন কুলদীপের কাছ থেকে সেভাবে কোনও প্রশংসা বাক্য ভেসে আসেনি। কিন্তু এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে চাহালের পারফরম্যান্স দেখে নিজেকে ধরে রাখতে পারেননি এই চায়নাম্যান বোলার। আর তার কারণটা হয়ত সকলেই বুঝতে পারছে এখন। নাইট রাইডার্সের সঙ্গে গত দু মরসুম ধরে একেবারেই অভিজ্ঞতাটা মধুর নয় কুলদীপ যাদবের।
সেই দলের বিরুদ্ধে নিজে তো ভাল পারফরম্যান্স দেখিয়েছেনই। এবার সেই নাইট শিবিরের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্ম প্রদর্শন করেছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর একটা ওভারেই কলকাতা নাইট রাইডার্সের সমস্ত জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল। একটু দেরীতে হলেও, কুলদীপের তরফ থেকেও প্রশংসা কুড়িয়ে নিলেন যুজবেন্দ্র চাহাল।
সোমবার রাজস্থান বনাম কলকাতা ম্যাচ ঘিরে উত্তেজনা পৌঁছেছিল একেবারে চরমে। সেই ম্যাচেই একসময় শ্রেয়্স আইয়ারদের পারফরম্যান্স দেখে রাজস্থান রয়্যালস সমর্থকরা চমকে গিয়েছিলেন তা বলাই চলে। একটা সময় তো মনে হচ্ছিল ম্যাচ বোধহয় নাইট রাইডার্সই জিতবে। কিন্তু সেই সময়ই মাঠে দেখা যায় যুজবেন্দ্র চাহালের জাদু। তাঁর স্পিনের সামনেই শেষ হয়ে কেকেআরের লড়াই। একাই শ্রেয়স, শিবম মাভি এবং প্যাট কামিন্সকে সাজঘরে ফরিয়ে নাইট রাইডার্সের জয় নিশ্চিত করে দেন। আর তা দেখেই আপ্লুত দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব।