আইপিএলের ইতিহাসে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড করলেন উমেশ যাদব
আপডেট করা - Apr 1, 2023 6:39 pm

আইপিএলের ১৬ তম সংস্করণের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পঞ্জাব কিংস (পিবিকেএস) একে অপরের মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআরের নতুন অধিনায়ক নীতিশ রানা। এই ম্যাচেই একটি অসাধারণ রেকর্ড করেছেন কেকেআরের অভিজ্ঞ পেসার উমেশ যাদব।
আইপিএলে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড করলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ভানুকা রাজাপক্ষ অর্ধশতরান করার পর উমেশ যাদবের শিকার হন। এই উইকেটটি নিয়েই তিনি এই নতুন রেকর্ডটি করেন। এটি ছিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে তার ৩৪ তম উইকেট।
এর আগে এই রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান বোলিং কোচ ডোয়েন ব্রাভো এবং কলকাতা নাইট রাইডার্সের অভিজ্ঞ স্পিনার সুনীল নারিনের নামে। ব্রাভো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোট ৩৩টি উইকেট নিয়েছেন। অন্যদিকে সুনীল নারিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৩টি উইকেট নিয়েছেন।
একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট পাওয়া খেলোয়াড়:
৩৪- উমেশ যাদব বনাম পিবিকেএস
৩৩- ডোয়েন ব্রাভো বনাম এমআই
৩৩- সুনীল নারিন বনাম পিবিকেএস
৩১- লাসিথ মালিঙ্গা বনাম সিএসকে
৩০- ভুবনেশ্বর কুমার বনাম কেকেআর
রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারাল কেকেআর
প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে পঞ্জাব কিংস। শুরু থেকেই কেকেআরের বোলারদের সমস্যার মধ্যে ফেলে দেয় তারা। পিবিকেএসের ওপেনার প্রভসিমরান সিং ১২ বলে ২৩ রান করে টিম সাউদির বলে আউট হন। ভানুকা রাজাপক্ষ ৩২ বলে ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। অধিনায়ক শিখর ধাওয়ান ২৯ বলে ৪০ রান করেন। জিতেশ শর্মা এবং সিকন্দর রাজা যথাক্রমে ১১ বলে ২১ রান এবং ১৩ বলে ১৬ রান করেন। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় স্যাম কারান ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। শাহরুখ খান ৭ বলে অপরাজিত ১১ রান করেন।
রান তাড়া করতে নেমে ২৯ রানের মধ্যেই ৩টি উইকেট হারায় কেকেআর। মনদীপ সিং এবং অনুকূল রায় যথাক্রমে ৪ বলে ২ এবং ৫ বলে ৪ রান করে আউট হন। আফগানিস্তানের তারকা খেলোয়াড় রাহমানুল্লাহ গুরবাজ শুরুটা বেশ ভালোই করেছিলেন। কিন্তু তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। গুরবাজ ১৬ বলে ২২ রান করে আউট হন। এই ম্যাচটি শেষমেশ কারা জেতে সেটাই এখন দেখার বিষয়।