হাই স্কোরিং ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৩ রানে পরাজিত করল পাঞ্জাব কিংস

Punjab Kings
Punjab Kings. (Photo Source: PunjabKings/Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩১ তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ১৩ রানে পরাজিত করল পাঞ্জাব কিংস (পিবিকেএস)। এই মরসুমে এটি ছিল তাদের চতুর্থ জয়। এই ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এল পিবিকেএস।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে খুব বেশি রান পাননি পিবিকেএসের ওপেনার ম্যাথু শর্ট। তিনি ১০ বলে ১১ রান করেন। আরেক ওপেনার প্রভিসিমরন সিং ১৭ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অথর্ব তাইডে ১৭ বলে ২৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। লিয়ান লিভিংস্টোন ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ১২ বলে ১০ রান করেন।

এরপর হারপ্রীত সিং ভাটিয়া এবং স্যাম কারান মিলে ৯২ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। স্যাম কারান ৫টি চার এবং ৪টি ছয় সহ ২৯ বলে ৫৫ রান করেন। হারপ্রীত সিং ভাটিয়া ৪টি চার এবং ২টি ছয় সহ ২৮ বলে ৪১ রান করেন। শেষে জিতেশ শর্মা ৪টি ছয় সহ ৭ বলে ২৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। ক্যামেরন গ্রিন এবং পীযুষ চাওলা ২টি করে উইকেট শিকার করেন। অর্জুন তেন্ডুলকার, জেসন বেহরেনডর্ফ এবং জোফরা আর্চার ১টি করে উইকেট নেন। ২০ ওভারে ৮ উইকেটে ২১৪ রান করে পাঞ্জাব কিংস।

শেষ ওভারে অসাধারণ বোলিং করে পাঞ্জাব কিংসকে ম্যাচটি জিততে সাহায্য করেন আর্শদীপ সিং

রান তাড়া করতে নেমে শুরুতেই ইশান কিষানের উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা এবং ক্যামেরন গ্রিন মিলে ৭৬ রানের একটি ভালো পার্টনারশিপ করেন। রোহিত শর্মা ২৭ বলে ৪৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এরপর গ্রিন এবং সূর্যকুমার যাদব মিলে ৭৫ রানের পার্টনারশিপ করেন। ক্যামেরন গ্রিন ৬টি চার এবং ৩টি ছয় সহ ৪৩ বলে ৬৭ রান করেন। সূর্যকুমার যাদব ২৬ বলে ৫৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৩টি ছয়। টিম ডেভিড ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। আর্শদীপ সিং শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ২টি উইকেট নেন। ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে আর্শদীপ সিং ছিলেন পিবিকেএসের সবথেকে সফল বোলার। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। লিয়াম লিভিংস্টোন এবং নাথান এলিস ১টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান আর্শদীপ সিং।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp