গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগে প্ৰথম একাদশে পরিবর্তন না করার কারণ জানালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

২৩শে মে, মঙ্গলবার, কোয়ালিফায়ার ১-এ এমএ চিদম্বরম স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (জিটি) মুখোমুখি হয়েছে এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিটি।

চেন্নাই সুপার কিংস চোটের সমস্যা বাদ দিয়ে তাদের প্ৰথম একাদশে খুব একটা পরিবর্তন করে না। দীপক চাহার চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। তবে তিনি ফিট হওয়ার পর সিএসকে তাদের প্ৰথম একাদশে খুব একটা পরিবর্তন করেনি।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও দলে কোনো পরিবর্তন করেনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। টসের পর একই দল নামানোর পিছনে কি কারণ রয়েছে তা নিজের মুখেই জানান এমএস ধোনি।

এমএস ধোনি বলেন, “এটি বিশ্বের সবচেয়ে বড় লিগ এবং এখানে চাপ তীব্র। সকলেই বিশ্বমানের খেলোয়াড় এবং তারা পরিস্থিতির সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। ছেলেরা ভালো করেছে এবং আমাদের তা চালিয়ে যেতে হবে। নিজেদেরকে সমর্থন করা গুরুত্বপূর্ণ। এছাড়াও আত্মবিশ্বাসের স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি আত্মবিশ্বাস থাকে তবে আপনি দলের দ্বারা আপনাকে দেওয়া যে কোনও ভূমিকা নিতে পারেন।”

“আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম” – এমএস ধোনি

এমএস ধোনি বলেছেন যে টসে জিতলে তিনি বোলিং করার সিদ্ধান্ত নিতেন। এছাড়াও তিনি গুজরাট টাইটান্স দলের প্রশংসা করেছেন। চারবারের আইপিএল শিরোপা জয়ী সিএসকে আগের মরসুমের শিরোপা জয়ী জিটির বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়েছে।

এমএস ধোনি বলেন, “আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। কারণটা খুবই সহজ ছিল। জিটি একটি ভালো দল এবং তারা অতীতে খুব ভালোভাবে রান তাড়া করেছে। তারা সত্যিই অসাধারণ খেলেছে।”

আইপিএল ২০২৩-এর প্ৰথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের প্ৰথম একাদশ: রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা।

ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা: বিজয় শঙ্কর, কেএস ভরত, জয়ন্ত যাদব, সাই সুদর্শন, শিবম মাভি।

আইপিএল ২০২৩-এর প্ৰথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের প্ৰথম একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দাসুন শানাকা ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, দর্শন নালকান্দে, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ শামি।

ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা: মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, সাইক রশিদ, আকাশ সিং।

close whatsapp