আইপিএল ২০২২, ম্যাচ ৪৯: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
অধিনায়ক বদলে চেন্নাই সুপার কিংসকে এখন একটি পুনরুজ্জীবিত দল বলে মনে হচ্ছে
আপডেট করা - May 4, 2022 3:10 pm

প্রিভিউ
বুধবার আইপিএল ২০২২-এর ৪৯তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই মরসুমে এর আগে মুখোমুখি হয়ে চেন্নাই ব্যাঙ্গালোরকে ২৩ রানে হারিয়েছিল এবং সেটি ছিল চলতি মরসুমে তাদের প্রথম জয়। বেঙ্গালুরু তাদের গত তিনটি ম্যাচ হেরেছে এবং প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে এটি জিততেই হবে। ১০ ম্যাচে ৫ জয় নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।
চেন্নাই ৯ ম্যাচের মধ্যে ৩টিতে জিততে পেরেছে এবং শেষ ম্যাচে অধিনায়কত্বের পরিবর্তন কাজ করেছে। দলটি বাকি ৫টি ম্যাচ জিতে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ পাওয়ার আশা রাখবে। অনেক দিন পর দলে ফিরে ডেভন কনওয়ে ভালো ফর্ম দেখিয়েছেন। আগের ম্যাচে চোটের জন্য না খেলা ডোয়েন ব্রাভো এই ম্যাচে ফিরে আসেন কিনা সেই দিকে নজর থাকবে।
পিচ রিপোর্ট
পুনের মাঠে ইনিংসের প্রথম দিকে সুইং বোলাররা সুবিধা পাচ্ছেন। ফলে মুকেশ চৌধুরী বা জশ হ্যাজেলউড ঘাতক হয়ে উঠতে পারেন। প্রাথমিক ওভারগুলি সামলে খেলে দিতে পারলে ১৮০-র কাছাকাছি স্কোর আশা করা যেতে পারে।
সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, চামা মিলিন্দ, জশ হ্যাজেলউড।
চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ডোয়েন প্রিটোরিয়াস, ডোয়েন ব্রাভো, মুকেশ চৌধুরী, মাহীষ ঠীকশানা।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ফাফ ডু প্লেসি – দুটি হাফ সেঞ্চুরিসহ ২৭৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১৪তম স্থানে আছেন। সিএসকের হয়ে অনেক বছর খেলায় প্রতিপক্ষকে খুব ভালো মতো চেনেন আরসিবি অধিনায়ক।
রুতুরাজ গায়কওয়াড় – মরসুমের শুরুটি হতাশাজনক হলেও এসআরএইচের বিরুদ্ধে আগের ম্যাচে ৯৯ রান করে অভাবনীয় প্রত্যাবর্তন করেছেন। ১৩৬.২০ স্ট্রাইক রেটে ২৩৭ রান করেছেন ।
অলরাউন্ডার
শাহবাজ আহমেদ – প্রতি ম্যাচেই পাঁচ বা তার নীচে ব্যাটিং করার সুযোগ আসছে, তাও ধারাবাহিকভাবে রান করছেন। ৩২.৮৩ গড়ে ১৯৭ রান করার পাশাপাশি ২টি উইকেটও নিয়েছেন।
রবীন্দ্র জাডেজা – ৯ ম্যাচে ৫ উইকেট নিয়ে এবং ১১৩ রান করে চেন্নাইয়ের সেরা অলরাউন্ডার হিসেবে অবদান রেখেছেন। অধিনায়কত্বের চাপমুক্ত হওয়ার পর আরও ভালো পারফর্ম করতে পারবেন তিনি।
বোলার
ওয়ানিন্দু হাসারাঙ্গা – ১৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে ষষ্ঠ স্থানে আছেন। গড় ১৮.২০ এবং ইকোনমি রেট ৮.০২। ব্যাট হাতে সুযোগ বেশী পাননি, তবে লোয়ার অর্ডারে নেমে গুরুত্বপূর্ণ রান সংযোজনের ক্ষমতা আছে।
মুকেশ চৌধুরী –৮ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন, যা আনক্যাপড বোলারদের মধ্যে উমরান মালিকের পরেই দ্বিতীয় সর্বাধিক।
উইকেটকিপার
দীনেশ কার্তিক – মরসুমের শুরু হয়েছিল মারকাটারি ছন্দে এবং প্রায় প্রত্যেক ম্যাচেই নট আউট থেকে দলকে জিতিয়ে আসছিলেন। তবে সম্প্রতি ফর্ম কিছুটা পড়লেও তাঁর ১৯৪.৬৪ স্ট্রাইক রেট ২০০ বা তার বেশী রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ফাফ ডু প্লেসি, রুতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), ডেভন কনওয়ে, আম্বাতি রায়ুডু, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মুকেশ চৌধুরী, জশ হ্যাজেলউড।