অপ্রত্যাশিত হারের পর ড্রেসিংরুমে ক্রিকেটারদের মনোবল বাড়াতে কুমার সঙ্গাকারার বার্তা
আপডেট করা - May 1, 2023 3:01 pm

রবিবার আইপিএলের ১০০০ তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরু্দ্ধে নেমেছিল রাজস্থান রয়্যালস। ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের হাজারতম ম্যাচ ঘিরে ছিল উত্তেজনার পারদ তুঙ্গে। সেইসঙ্গে ম্যাচেও ছিল সেষপর্যন্ত টানটান উত্তেজনা। সেই ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। সূর্যকুমার যাদবের দুর্ধর্ষ পারফরম্যান্স এবং শেষ মুহূর্তে টিম ডেভিডের সেই বিধ্বংসী ইনিংস রাজস্থান রয়্যালসের জয়ের সমস্ত আশা শেষ করে দিয়েছিল। আর তাতেই হতাশার আবহ রাজস্থান রয়্যালস শিবিরে।
সেই পরিস্থিতিতেই ড্যামেজ কন্ট্রোলে মাঠে নেমে পড়লেন রাজস্থান রয়্যালসের কোচ কুমার সঙ্গাকারা। ২১২ রান করার পরও তিন বল বাকি থাকতে ম্যাচ হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। এমন পরিস্থিতি থেকে ম্যাচ হেরে য়াওয়ার পর হতাশা আসাটাই স্বাভাবিক। ম্যাচ শেষে সঞ্জু স্যামসন, জট বটলার, যশস্বী জয়সওয়ালদের চোখে মুখেই সেই ছাপ ছিল স্পষ্ট। ক্রিকেটারদের এই হারের ফলে মনোবল যাতে ভেঙে না যায়, সেই জন্যই মাঠে নেমে পড়েছেন রাজস্থান রয়্যালসের কোচ কুমার সঙ্গাকারা।
২১২ রান করেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস
ম্যাচ শেষে ড্রেসিংরুমে পেরার পর তেকেই ক্রিরকেটারদের মনোবল চাঙ্গা করার কাজ শুরু করে দেন তিনি। এমন ম্যাচ হারের পর ক্রিকেটারদের মনোবল ভেঙে গেলে যে পরবর্তী ম্যাচে তার প্রবাব পড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতি যাতে না আসে, সেই কাজই করতে নেমে পড়েছেন কুমার সঙ্গাকারা। সময় নষ্ট করতে নারাজ তিনি। ম্যাচ শেষে ড্রেসিংরুমেই ক্রিকেটারদের পেপটক দিতে দেখা যায় এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে। ক্রিকেটের বাইশগজে এমন ঘটনা যে হতেই পারে, সেইসব নিয়েই ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করার কাজ শুরু করে দিয়েছেন কুমার সঙ্গাকারা। সেইব ছবিই সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল।
𝘕𝘰 𝘨𝘦𝘵𝘵𝘪𝘯𝘨 𝘥𝘰𝘸𝘯. 𝘒𝘦𝘦𝘱 𝘳𝘦𝘱𝘦𝘢𝘵𝘪𝘯𝘨 𝘵𝘩𝘦 𝘨𝘰𝘰𝘥 𝘵𝘩𝘪𝘯𝘨𝘴! 💪💗 pic.twitter.com/j6tS4W125m
— Rajasthan Royals (@rajasthanroyals) May 1, 2023
রাজস্থান রয়্যালসের তরফে প্রকাশ করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন কুমার সঙ্গাকারা। সেখানেই তিনি বলেন, “আমি চাই এই ম্যাচ যেমন হয়েছে, সকলে তোমরা প্রশংসাই কর। অসাধারণ একটা ম্যাচ হয়েছে। আমি জানি ঈআমরা সকলেই খানিকটা হতাশ। কারণ একটা ভাল রান করেছিলাম এবং সেইসঙ্গে জয়ের ব্যপারেও প্রত্যাশী ছিলাম আমরা। এটা একইরকম একটা জিনিস। অন্যান্য দিন প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আমরাও এমনটা করে দেখিয়েছিলাম। সেজন্যই খারাপ লাগাকে দূরে সরিয়ে রাখতে হবে। সামনে অনেক ম্যাচ রয়েছে মাদের। সেখানেই নিজেরে ভাল পারফর্ম্যান্স গুলো ফের দেখাতে হবে”।
কুমার সঙ্গাকারা আরও বলেন, “এদিনের ম্যাচ থেকে আমি একটাই জিনিস চাই যে তোমরা সকলে তোমাদের পারফর্ম্যান্সের প্রশংসা কর। যেমন ভাল ক্রিকেট আমরা খেলে চলেছি। সেই খেলাকেই আরও কীভাবে ভাল করা যায় সেদিকেই এবার নজর দিতে হবে”।