সুস্থ পৃথ্বী শ, প্লে অফের পৌঁছনোর লড়াইয়ে শীঘ্রই দিল্লি শিবিরে যোগ দেবেন তিনি

Prithvi Shaw and David Warner
Prithvi Shaw and David Warner. (Source: IPL/BCCI)

আইপিএলের মাঝেই অবশেষে স্বস্তির খবর দিল্লি ক্যাপিটালস শিবিরে। অসুস্থতা কাটিয়ে ফের দিল্লি শিবিরে ফিরতে চলেছেন পৃথ্বী শ। কয়েকদিন আগেই টাইফয়েডে আক্রান্ত হয়ে ঙসপাতালে ভর্তি হয়েছিলেন পৃথ্বী শ। আর তাতেই চিন্তা বেড়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরের। প্লে অফে পৌঁছনোর সুযোগ রয়েছে তাদের। কিন্তু সেই লক্ষ্যে এগোনর পথে দলের অন্যতম প্রধান ওপেনারই অনুপস্থিত। প্রতিটি ম্যাচে যার খেসারতও দিতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে।

শরীর খারাপ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ-কে। শেষ তিন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততে পারলেও, তার পরের ম্যাচেই হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। সেই সময়ই পৃথ্বী শ-এর হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানা গিয়েছিল। হাসপাতাল তেকে নিজের শারীরিক অসুস্থতার ইঙ্গিত তিনি নিজেই দিয়েছিলেন। তখন শোনা গিয়েছিল জ্বরের কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিল তাঁকে।

এবারের আইঅপিএলে এখনও পর্যন্ত পৃথ্বী শ-এর রান রয়েছে ২৫৯

যদিও পরে জানা যায় টাইফয়েড নিয়েই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। এখন অবশ্য পৃথ্বী শ সম্পর্ণ সুস্থ। শীঘ্রই এবার দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেবেন তিনি। বেশকয়েকদিন ধরে পৃথ্বী শয়ের মাঠে ফেরা নিয়েও একটা জল্পনা চলছিল। অবশেষে স্বস্তির আবহ দিল্লি ক্যাপিটালস শিবিরে। এই মুহর্তে তাঁকেই সবচেয়ে বেশী প্রয়োজন দিল্লি ক্যাপিটালস শিবিরের। অসুস্থতা সারিয়ে এখন শুধুই পৃথ্বী শয়ের দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষা।

আইপিএলের প্লে অফে পৌঁছতে হলে দিল্লি ক্যাপিটালসকে শেষ দুটি ম্যাচই জিততে হবে। পরবর্তী ম্যাচেই দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে  পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই মুহূর্তে আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে তারা। কিন্তু দিল্লির মতো তাদেরও ১২ ম্যাচে ১২ পয়েন্ট। এই ম্যাচ দুই দলের জন্যই মরণ-বাঁচন ম্যাচ। সেই ম্যাচের আগে পৃথ্বী শয়ের দলে ফেরার খবরটা দিল্লি ক্যাপিটালসের আত্মবিশ্বাস বৃদ্ধিতে যে যথেষ্ট সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।

শাঘ্ই হাসপাতাল থেকে মুক্তি পেতে চলেছেন তিনি। ডেভিড ওয়ার্নার যোগ দেওয়ার পর থেকেই দিল্লির ওপেনিং শক্তিশালী হয়ে উঠেছে। পৃথ্বী শ-ও বেশ ছন্দেই রয়েছেন এবারের আইপিএলে। এই মুহূর্তে ২২ বর্ষীয় এই তারকার রান রয়েছে ২৫৯। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট ১৫৯। শেষ দুই ম্যাচেই ২০২০ সালের চ্যাম্পিয়নদের ভাগ্য নির্ধারণ হবে। পৃথ্বী শয়ের প্রত্যাবর্তনের হাত ধরে দিল্লি ফের সাফল্যের মুখ দেখে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp