“দ্য ব্যটল অব রয়্যালস”, রাজস্থান বনাম বেঙ্গালুরু ম্যাচ ঘিরে উত্তেজিত রবি শাস্ত্রী
আপডেট করা - May 26, 2022 4:14 pm

২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে আর কখনও আইপিএলের ফাইনালে পৌঁছনোর ছাড়পত্র মেলেনি তাদের। দীর্ঘ ১৩ বছর পর ফের সেই সুযোগ এসেছে রাজস্থান রয়্যালসের সামনে। অন্যদিকে আইপিএলের প্রথম মরসুম থেকে ভাল পারফরম্যান্স প্রদর্শন করলেও, আইপিএলের ট্রফি অধরাই রয়ে গিয়েছে। আহমেদাবাদে এবার সেই দুই দলই মুখোমুখি। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছনোর পর আইপিএলে উন্মাদনা যেন এক আসাদাই মাত্রা নিয়েছে এবার।
আইপিএলের মঞ্চে এবার ক্ল্যাশ অব রয়্যালস। আইপিএলের ফাইনালে কে পৌঁছবে আগামী শুক্রবারই সেই দলের ভাগ্য নির্ধারণ হবে। আর সেইঅ ম্যাচ দেখার জন্যই মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। রবি শাস্ত্রী তো এই ম্যাচকে রয়্যালস এনকাউন্টার নামই দিয়ে দিয়েছেন। শুধু তিনিই নন অন্যান্যরা প্রাক্তনদের মধ্যেও এখন এই ম্যাচ নিয়েই আলোচনা তুঙ্গে। সেটাই স্বাভাবিকও। যেভাবে দুই দল এবার আইপিএলের মঞ্চে পারফরম্যান্স দেখিয়েছে।
২০০৮ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস
আইপিএলের শুরু থেকেই এবার ধারাবাহিক পারফরম্যান্সসপ্রদর্শন করেছে রাজস্থান রয়্যালস। জস বাটলার দুর্ধর্ষ ছন্দে রয়েছেন। শুধু তাই নয় তাদের শিবিরেই রয়েছেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসাবে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের মালিক এবার একই দলে রয়েছেন। রাজস্থানের পারফরম্যান্সের গ্রাফ বোঝানোর জন্য বোধহয় এটাই যথেষ্ট। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ফাইনালে পৌঁছনোর পথে কোনওরকম কার্পন্য রাখতে চায়না।
আর এই ম্যাচ নিয়েই উত্তেজিত হয়েছে রয়েছেন রবি শাস্ত্রী। স্টার স্পোর্টসে তিনি জানিয়েছেন, আরসিবির জন্য ১৪ বছরের অপেক্ষা এবং রাজস্থান রয়্যালস শেষ ১৩ বছর আগে এই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। দুই দলের হিসাবে মিলিয়ে তাদের চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষার সময় দাঁড়ায় ২৭ বছর। তারা দুজনেই আইপিএল জিততে এবার মরিয়া। এই লড়াই আমার কাছে দ্য ব্যাটল অব রয়্যালস।
আইপিএলের ১৪ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত ট্রফি অধরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর
ইডেন গার্ডেন্সে প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল রাজস্থান রয়্যালস। জস বাটলার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেও, সেই ম্যাচে জিততে পারেনি রাজস্থানের রয়্যালসরা। ৭ উইকেটে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছেছে সঞ্জু স্যামসনের। অন্যদিকে বহু হিসব নিকাশ পেরিয়ে এবারের আইপিএলের প্লেঅফে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ভাগ্যদেবতা এবার সহায় রয়েছে তাদের। সেইসঙ্গে এলিমিনেটরে বেঙ্গালরুর দুর্ধর্ষ পারফরম্যান্স। বিরাট, ডুপ্লেসিরা ব্যর্থ হলেও রজত পাতিদারের দুর্ধর্ষ ইনিংসে ভর করে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৪ রানে জিতেছে তারা। আহমেদাবাদে নামার আগে এই জয় এখন বিরাটদের আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে দিয়েছে।
আইপিএলের মঞ্চে দুই রয়্যালস এবার মুখোমুখি। শেষপর্যন্ত কার মুখে জয়ের হাসি ফোটে সেটাই এখন দেখার।