বিশ্বকাপে সফল হওয়ার জন্য দলের কাছ থেকে আরও ধারাবাহিকতা দেখতে চায়ছেন অধিনায়ক মিতালী রাজ

বিশ্বকাপের আগে দলে আসা নতুনদের প্রতি ভরসা রাখছেন তিনি

Mithali Raj
Mithali Raj. (Photo by Ashley Allen – ECB/ECB via Getty Images)

ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালী রাজ মার্চ-এপ্রিলের মহিলা বিশ্বকাপের ব্যাপারে তাঁর ভাবনাচিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। নিজের ব্যাটিংয়ে উন্নতির অবকাশ নিয়ে কথা বলার পাশাপাশি গত ১২ মাসে দল যেসব ক্ষেত্রগুলিতে উন্নতি করেছে তাতে “আরও ধারাবাহিক” হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কোভিডের মাঝেও ওডিআই বিশ্বকাপের জন্য “সর্বোত্তম” প্রস্তুতি করতে, ভারত ১১ই ফেব্রুয়ারি থেকে স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে৷ ৪ঠা মার্চ থেকে সেই দেশেই বিশ্বকাপ শুরু হবে৷

একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার নিযুক্ত হওয়ার অনুষ্ঠানে এসে অধিনায়ক বলেছেন, “আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে বিশ্বকাপের জন্য আমাদের কম্বিনেশন ঠিক করতে চাইব এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করব এবং গত বছরে আমরা যা যা ঠিক করেছি, সেগুলি আরও কিছুটা ঘষামাজা করতে চাই।”

নিজের স্ট্রাইক রেট উন্নত করার জন্য অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই পরিশ্রম করছেন মিতালী রাজ

ভারতের মিডল এবং লোয়ার অর্ডারে অনেক দিন ধরেই বিধ্বংসী ব্যাটারের অভাব ছিল, যা রিচা ঘোষ এবং পূজা বস্ত্রকার আসায় কিছুটা হলেও পূরণ হয়েছে। এ ছাড়া সুইং বোলার মেঘনা সিং ও রেণুকা সিং পেস বিভাগে উল্লেখযোগ্য সংযোজন। 

তাঁদের নিয়ে মিতালী বলেছেন,  “নিম্ন মিডল অর্ডার অস্ট্রেলিয়ায় অবদান রেখেছিল এবং আমরা এই জায়গায় আরও কিছুটা ধারাবাহিক হতে চাই। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় পূজা এবং স্নেহ রানার মতো অলরাউন্ডার ভালো করেছে এবং তারা দেখিয়েছে যে তাদের অবদান রাখার ক্ষমতা রয়েছে। রিচা নিশ্চিতভাবেই দেখিয়েছেন যে শেষ কয়েক ওভারে বড় শট খেলার মতো শক্তি এবং ক্ষমতা তার রয়েছে, আমরা আসলে এমন কাউকেই চেয়েছিলাম।”

তাঁর স্ট্রাইক রেট, বিশেষ করে ইনিংসের শুরুতে, ইদানীং আলোচ্য হয়ে উঠেছে। মিতালী জানিয়েছেন যে নিজের ব্যাটিংয়ের এই খামতিটি নিয়ে তিনি সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে কাজ করছেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “একজন খেলোয়াড় হিসাবে সবসময় এমন কিছু ক্ষেত্র থাকে যেখানে আপনি মনে করেন যে আপনার নজর দেওয়া দরকার, আপনি সেই স্তরে যত বছরই থাকুন না কেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে দলগুলি এবং বোলাররা সবসময়ই নানা কৌশল নিয়ে আসার চেষ্টা করে এবং আপনাকে এটি মোকাবিলা করতে হবে।”

“যদি আমরা লেগে থাকতে পারি এবং আমাদের শক্তি সম্বন্ধে অবগত হয়ে আরও ধারাবাহিক হতে পারি এবং সেই কাজগুলি করতে পারি যেগুলি করলে একটি দল হিসাবে উন্নতি সম্ভব, তা হলে অগ্রগতির একটি সম্ভাবনা থাকে,” মিতালী জানিয়েছেন। 

বিশ্বকাপের পর তাঁর পরিকল্পনা সম্পর্কে ৩৯ বছর বয়সী মিতালীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, “আসুন বিশ্বকাপে ফোকাস করা যাক, আগামী দুই মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে।”  

close whatsapp