ব্যাটিং নিয়ে চিন্তিত রমেশ পাওয়ার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিজ্ঞদের আরও দায়িত্ব নেওয়ার বার্তা

India Women's vs Pakistan Women's
India Women’s vs Pakistan Women’s. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

মহিলা বিশ্বকাপে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে ভারতের। আর সেই লক্ষ্যে দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরই এবার বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রমেশ পাওয়ার। নিুউ জিল্যান্ডের কাছে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে লজ্জার হার হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ৬২ রানে কিউইদের কাছে হেরে গিয়েছে তারা। আর সেটাই যে রমেশ পাওয়ার মেনে নিতে পারছেন না তা বেশ স্পষ্ট।

প্রথম ম্যাচ জিতলেও ভারতীয় দলের টপ অর্ডার সেই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় ম্যাচেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই ঘটনারই পূণরাবৃত্তি হয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সেইসঙ্গে ধীর গতির ব্যাটিং আরও সমস্যায় ফেলেছিল ভারতীয় দলকে। এই সমস্কত কিছু নিয়েই বেশ চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যাতে এই ঘটনার পূণরাবৃত্তি না হয়, সেদিকেই এখন নজর রয়েছে তাঁর।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬২ রানে হারতে হয়েছিল মিতালী রাজদের। কিন্তু কিউই বাহিনী যে খুব একটা বড় রান করেছিল তেমনটা কিন্তু নয়। কবুও সেই রান তুলতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। প্রথম ২০ ওভারে মাত্র ৫০ করতে পেরেছিলেম মিতালী রাজরা। আর নিউ জিল্যান্ডের কাছে হারের জন্য এটাকেই প্রধান কারণ হিসাবে দেখছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ার।

ভারতীয় মহিলা দলের অভিজ্ঞ ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা রমেশ পাওয়ারের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে রমেশ পাওয়ার জানিয়েছেন, “এটা পুরো সেই দিনগুলোর মতো হয়ে গিয়েছে, যে সময় আমরা পরিকল্পনা মাফিক সবকিচু করতে পারতাম না। প্রথম ২০ ওভারে যেভাবে আমরা ব্যাটিং করেছি, তা দেখে তো রীতীমত আমি হতবাক। শেষ ছটি ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যেভাবে আমরা খেলেছি, তাতে আমাদের পরিকল্পনা সফল হয়েছে। হয়ত বিশ্বকাপের চাপের জন্যই এমন হচ্ছে। তবে আমি কোনওরকম অজুহাত দিতে চাই না”।

বিশ্বকাপের আগে শেষ ছমাস চূড়ান্ত প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সব শেষে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছে তারাষ কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড। আর তাতেই চিন্তা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ভারতকে জিততে হলে তাদেরকে হারাতেই হবে।

আর দলের অবিজ্ঞ ক্রিকেটারদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। পরপর দু ম্যাচেই  ব্যর্থ হয়েছেন অধিনায়ক মিতালী রাজ। তবে কী রমেশ পাওয়ারের ইঙ্গিতটা সেদিকেই। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

close whatsapp