বিশ্বকাপে যাত্রা শেষ ভারতের, মিতলী রাজের কথায় অবসরের ইঙ্গিত

Mithali Raj
Mithali Raj. (Photo by Simon Galloway/PA Images via Getty Images)

দীর্ঘ ২৩ বছরের কেরিয়ার কী এবারই শেষ। মিতালী রাজের কথা ঘিরে নতুন জল্পনা শুরু। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এবারের মতো যাত্রা শেষ হয়েছে ভারতীয় মহিলা দলের। স্বপ্ন ছিল বিশ্বকাপ জয়। এই স্বপ্ন অধরা রেখেই দেশে ফিরে আসতে হচ্ছে মিতালী রাজ, ঝুলন গোস্বামীদের। বিশ্বকাপের হারের জ্বালাটাই বোধহয় আপ চেপে রাখতে পারছেন না মিতালী রাজ। তাই তো ম্যাচ শেষের পর আক্ষেপের সুর মিতালী রাজের গলায়। সেইসঙ্গেই যেন বার প্যাড, গ্লাভসও তুলে রাখার একটা ইঙ্গিত দিলেন তিনি।

দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে  ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন মিতালী রাজ। তাঁর আগে এই রেকর্ড গোটা বিশ্বে মাত্র দুজনই করতে পেরেছেন। সচিন তেন্ডুলর এবং জাভেদ মিঞাঁদাদই এতদিন পর্যন্ত  ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে পেরেছিলেন। এবার নিউ জিল্যান্ডে মহিলা বিশ্বকাপে নেমেই সেই রেকর্ড গড়ে ফেলেছেন মিতালী রাজ।

বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসাবে ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন তিনি। গতবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা হয়নি। এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়াই ছিল ঝুলন, মিতালীদের পাখির চোখ। কেরিয়ারের এটাই হয়ত তাদের শেষ বিশ্বকাপ। একবার অন্তত সেই ট্রফিটা ছুঁয়ে দেখতে চেয়েছিলেন মিতালী রাজ। দীর্ঘদিনের কেরিয়ারে বহু রেকর্ড গড়লেও, বিশ্বকাপ জয়ের রেকর্ড নেই তাদের ঝুলিতে। এবারও সেটা হল না। আর ম্যাচ শেষ তাই হয়ত মিতালীর গলাতেও থেমে যাওয়ার ইঙ্গিত।

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই অসবরের ইঙ্গিত মিতালী রাজের

বিশ্কাপের সেমিফাইনালে পৌঁছতে হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততেই হত ভারতকে। লড়াইটা হাড্ডহাড্ডি হলেও, শেষরক্ষা করা যায়নি। ম্যাচের কদম শেষ বলে গিয়ে ফয়সালা। সেখানেই ভারতের বিরুদ্ধে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আর সেইসঙ্গেই এবারের বিশ্বকাপে ভারতের যাত্রা শেষ।

ম্যাচ শেষে মিতালী রাজের মুখে শুধুই এদিন বিষাদের সুর। তিনি জানিয়েছেন, “সমস্ত কিছুরই একটা শেষ থাকে, সেভাবেই সবকিছু হয়। হয়ত সমস্ত কিছু সামলাতে একটু সময় লাগে, কিন্তু খেলাধূলায় সবকিছু হয়ে যায়। সকলকে যথেষ্ট ধন্যবাদ। গোটা প্রতিযোগিতায় সকলেই আমাদের যথেষ্ট সমর্থণ করেছেন। ঝুলন গোস্বামীর অভিজ্ঞতাও আমাদের প্রিতিটি ক্ষেত্রে সাহায্য করেছে। কিন্তু এবার অন্যান্যদের এগিয়ে আসার সময়”।

একমাত্র মহিলা ক্রিকেটার হিসাবে ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন মিতালী রাজ

আর ম্যাচ শেষে মিতালী রাজের এই কথা শোনার পর থেকেই তাঁর অবসরের জল্পনা তুঙ্গে। তবে কী মিতালী রাজ সত্যিই এবার অসবর নিতে চলেছেন। পরিষ্কারভাবে না বললেও, ইঙ্গিতটা তো তেমনই দিয়েছেন তিনি। ভারতকে চারটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে মিতারী রাজের। শুধু তাই নয় তিনিই একমাত্র মহিলা ক্রিকেটার যাঁর পরপর সাতটি অর্ধশতরান করার রেকর্ড রয়েছে। টেস্টে রয়েছে দ্বিশতরান। সবকিছু মাঠে রেখেই এবার হয়ত ক্রিকেটের গ্লাভস, প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিতে চলেছেন মিতালী।

 

close whatsapp