মহিলাদের বিশ্বকাপ ২০২২, ম্যাচ ৪: পাকিস্তান বনাম ভারত, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

দুই বছরেরও বেশী সময় ওডিআই ম্যাচ খেলেননি পাক অধিনায়ক বিসমাহ্‌ মারুফ

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Chris Hyde/Getty Images)

প্রিভিউ

৫ই মার্চ রবিবার একটি সুপার সানডে হতে চলেছে কারণ আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২-এর চতুর্থ ম্যাচে পাকিস্তান মহিলারা ভারতের মহিলাদের মুখোমুখি হবে। পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ড ভালো নেই এবং তারা তাদের আগের চারটি ওয়ানডে সিরিজের প্রত্যেকটিই হেরেছে। তবে প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্স দেখে তারা আত্মবিশ্বাসী হতে পারে কারণ নিউজিল্যান্ড এবং বাংলাদেশ, দুই প্রতিপক্ষকেই তারা হারাতে সক্ষম হয়। আগের বিশ্বকাপে শীর্ষ ৪-এ শেষ না করতে পারায় সেমি-ফাইনালের লড়াই থেকে ছিটকে যাওয়া পাকিস্তানিরা এবার সেই ইতিহাস ভুলিয়ে দিতে চায়বে নিঃসন্দেহে। 

অন্যদিকে ভারতীয় মহিলা দল এই টুর্নামেন্টের গত সংস্করণের ফাইনালিস্ট। ফাইনালে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৯ রানে হেরে একটি কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তাদের। তাদের সামনে আবার একটি নতুন যাত্রা এবং সেই যাত্রা তারা দৃঢ়ভাবে শুরু করতে চায়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পরপর জয়ের পর মূল টুর্নামেন্টে পাকিস্তানকে হারানোর দিকে লক্ষ্য থাকবে মিতালী রাজের নেতৃত্বাধীন দলের।

পিচ রিপোর্ট

মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে ব্যাটার-বান্ধব পিচ হওয়ার প্রত্যাশা আছে। ফলে, বোলারদের অনেক বেশী শৃঙ্খলাবদ্ধ বোলিং করতে হবে। সামগ্রিকভাবে, এটি একটি ভাল স্পোর্টিং উইকেট বলা যায় এবং উভয় দলের মধ্যে একটি ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা আশা করা যায়। দিন-রাতের ম্যাচ হওয়ায় এবং রাতের দিকে শিশির বিশেষ প্রভাব ফেলবে না বলে টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাট করার কথা ভাববে। 

সম্ভাব্য একাদশ

পাকিস্তান

মুনিবা আলি (উইকেটকিপার), জাভেরিয়া খান, নাহিদা খান, বিসমাহ্‌ মারুফ (অধিনায়ক), নিদা দার, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহেল, ফাতিমা সানা, ডায়ানা বেগ, নাশরা সান্ধু, আনাম আমিন। 

ভারত

স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, মিতালী রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, ঝুলন গোস্বামী, রেণুকা সিং / পুনম যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

পাকিস্তান

নিদা দার – পাকিস্তান লাইন-আপের তারকা খেলোয়াড় নিদা দার। ব্যাটিং, বোলিং উভয় ক্ষেত্রেই তাঁর ধারাবাহিকতা সাম্প্রতিক সময়ে অতুলনীয়। ডান-হাতি ব্যাটার ৮৪টি ওয়ানডেতে ১৮.১৬ গড়ে ১২৯০ রান করার পাশাপাশি ডান-হাতি অফ-স্পিন বোলিং করে ৭৪ উইকেট নিয়েছেন। 

জাভেরিয়া খান – ৫০ ওভারের ফর্ম্যাটে জাভেরিয়া খানের একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। ১১৫ ম্যাচে তিনি ২৮.৭৪ গড়ে ২৮৭৪ রান করেছেন এবং ১৭ উইকেট নিয়েছেন।

মিতালী রাজ – কেরিয়ারের ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নামা মিতালী ট্রফিতে হাত রাখার জন্য বদ্ধপরিকর হবেন। ভারত অধিনায়ক ২২৫টি ওডিআই ম্যাচে ৫১.৮৫ গড়ে ৭৬২৩ রান সংগ্রহ করেছেন যার মধ্যে ৭টি সেঞ্চুরি রয়েছে।

স্মৃতি মান্ধানা – ভারতকে ইনিংসের শুরুতে দৃঢ় সূচনা দেওয়ার দায়িত্ব স্মৃতির এবং তিনি দ্রুত হারে রান করতে থাকলে অন্য ব্যাটাররা সময় নিয়ে ব্যাট করতে পারেন। মাত্র ৬৪টি ওডিআই ম্যাচে, তিনি ৪১.৭১ গড়ে ২৪৬১ রান করেছেন যার মধ্যে ৪টি সেঞ্চুরি এবং ২০টি হাফ সেঞ্চুরি রয়েছে।

পাকিস্তান বনাম ভারত ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), জাভেরিয়া খান, মিতালী রাজ, ওমাইমা সোহেল, নিদা দার, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, আলিয়া রিয়াজ, ঝুলন গোস্বামী, নাশরা সান্ধু (সহ-অধিনায়ক), রাজেশ্বরী গায়কওয়াড়।  

close whatsapp