বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন হল ভারতের
আপডেট করা - Mar 19, 2022 2:52 pm

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটাররা এদিন ফর্মে ফিরলেও, বোলারদের ব্যর্থতাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের যাবতীয় আশা শেষ করে দিল। সেইসঙ্গে নিজেদের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটাও অনেকটা কঠিন করে ফেলল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বহু জটিল অঙ্কের বিচারে এবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তা খুলতে হবে ঝুলন গোস্বামী, মিতালী রাজদের। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ৬ উইকেটে হারল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম ম্যাচে নেমেছিল ভারত। অজিদের হারাতে পারলেই বিশ্বকাপের প্রথম চারে নিজেদের জায়গা কার্যত পাকা কর ফেলতে পারত ভারতীয় মহিলা ব্রিগেড। কিন্তু অকল্যান্ডে বদলে গেল গোটা চিত্রটাই। ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসাবে এবার নিজেদের জায়গা পাকা করে ফেলল অজিরা। আর পরপর দু ম্যাচ হেরে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে যে চিন্তার ভাঁজ বাড়ল তা বলাই বাহুল্য।
অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারল ভারতীয় মহিলা ক্রিকেট দল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীতের পারফরম্যান্সই এই ম্যাচে নামার আগে তাতাচ্ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। সেই মতো নিজেরা তৈরিও হয়েছিল। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অভিজ্ঞ ব্যাটারাও জ্বলে উঠেছিলেন। রান এসেছে মিতালী রাজের ব্যাটেও। কিন্তু এদিনই ভারতীয় মহিলা দলের বোলাররা চুড়ান্ত ব্যর্থ। আর তাতেই নিজেদের রাস্তা নিজেরাই কঠিন করে ফেলল। অকল্যান্ডের পিচে প্রথমে ব্যাটিংয়ের অ্যাডভান্টেজ পেয়েও শেষরক্ষা হল না ভারতীয় দলের।
The game went till the final over! #TeamIndia fought hard right till the end but Australia 🇦🇺 clinch a 6-wicket victory
India will look to bounce back in the remaining two matches 💪#CWC22 | #INDvAUS pic.twitter.com/jL4CekzzSv
— BCCI Women (@BCCIWomen) March 19, 2022
A valiant effort by @M_Raj03 @ImHarmanpreet and @YastikaBhatia with the bat today. It wasn't the result we wanted, but onto the next game now 💪 #IndWvAusW #CWC22
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 19, 2022
Australia complete the highest successful run-chase in ICC Women’s @cricketworldcup history 🎉 pic.twitter.com/9Cv2JLGja5
— ICC (@ICC) March 19, 2022
PHEW! 🥲 Beth Mooney goes bang bang and the Aussies survive a thriller against India to lock in a semi-final spot at the #CWC22 🎉
Scorecard: https://t.co/J6Py0H9oIr #CWC22 pic.twitter.com/Z1k7PYOmjx
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) March 19, 2022
অকল্যান্ডের পিচে পরতমে যারা ব্যাট করে তারাই এগিয়ে থাকে। এদিনই চিত্রটা তেমনই ছিল। ভারতীয় দলের অধিনায়ক টস জিততে না পারলেও, প্রথমে ব্যটিংয়ের সুযোগ কিন্ত মিতালী রাজরাই পেয়েছিলেন। যদিও এদিন শুরুতেই দুই উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে সেই পরিস্থিতি থেকে ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর কাজটা দক্ষ হাতে সামলেছিলেন মিতালী রাজ ও ইয়াস্তিকা ভাটিয়া। এই দুই তারকার জোড়া অর্ধশতরানে ভর করেই বড় পার্টনারশিপ গড়ে ওঠে। মিতালী রাজ করেন ৬৮ রান এবং ইাস্তিকা ভাটিয়া করেন ৫৯ রান। এই দুই তারকা ফিরে গেলেও ভারতের রানের গতি অবশ্য থামেনি। শেষ মুহূর্তে হরমনপ্রীত কৌরের অপরাজিত ৫৭ রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় ২৭৭ রানে।
A brief rain delay has brought a wicket!
Ellyse Perry is caught at cover as Vastrakar finally breaks the 103-run third-wicket stand. #CWC22 pic.twitter.com/qRYBMwnEaK
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 19, 2022
Well not sure how @ahealy77 would react to his photo 😂😂😵💫😵💫 https://t.co/0aKuXrEpGs
— Veda Krishnamurthy (@vedakmurthy08) March 19, 2022
You are kidding me! Holy! Absolute clutch play from Vastrakar there! This match is awesome! 🔥 #CWC22 #INDvAUS
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) March 19, 2022
Not the result we wanted, but 💯/💯 for the effort by #TeamIndia 🙌#INDvAUS #CWC22
— Gujarat Titans (@gujarat_titans) March 19, 2022
This World Cup has been crazy! My heart can’t take these close finishes! 😂 #CWC22 #indvaus
— Tammy Beaumont (@Tammy_Beaumont) March 19, 2022
অকল্যান্ডে জেতার জন্য ২৭৭ রান যথেষ্ট। অজিদের বিরুদ্ধে এবার পরীক্ষা ছিল ভারতীয় বোলারদের। আর সেখানেই চুড়ান্ত ব্যর্থ ঝুলন গোস্বামী, মেঘনারা। অ্যালিসা হিলি ও মেগ ল্যানিংয়ের দুর্ধর্য ইনিংসই শেষ করে দেয় ভারতের সমস্ত আশা। অস্ট্রেলিয়ার প্রথম উইকেট এদিন ভারত তুলত পারে ১২১ রানের মাথায়। তাঁকে ফেরায় পুজা বস্ত্রকার। দলের সবচেয়ে অভিজ্ঞ ঝুলন গোস্বামী এদিন একটিও উইকেট পাননি। এরপর থেকে অকল্যান্ডের পিচে শুধুই মেগ ল্যানিংয়ের দাপট।
মাত্র তিন রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। সেই আফসোস থাকলেও, অজদের জয়ের রাস্তাটা তিনিই পরিষ্কার করে দিয়ে যান। ল্যানিংকে যখন মেঘনা সিং সাজঘরে ফেরান তখন অস্ট্রেলিয়ার জিততে বাকি মাত্র ৭ রান। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল।