দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপে যাত্রা শেষ ভারতের, স্বপ্ন অধরাই রয়ে গেল মিতালী, ঝুলনদের

Indian Women
Indian Women. (Photo by Hannah Peters/Getty Images)

বড় আশা নিয়ে মাঠে নামলেও, শেষরক্ষা হল না। একটা নো বলেই যেন বদলে গেল গোটা চিত্রটা। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মহিলা বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল । লড়াইটা হাড্ডহাড্ডি হলেও, শেষপর্যন্ত হার মানতেই হল মিতালী রাজদের। মিতালীর দুর্ধর্ষ ৬৮ রান।  সেইসঙ্গে হরমনপ্রীত কৌরের গুরুত্বপূর্ণ সময়ে ৪৮ রানের সেই ইনিংস। কিন্তু শেষপর্যন্ত ভারতকে জেতানোর জন্য বোধহয় যথষ্ট ছিল না। চ্যাম্পিয়ন হেওয়ার আশা নিয়ে মাঠে নামলেও, শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে খালি হাতেই ফিরতে হল ভারতীয় ক্রিকেটারদের।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ ঝুলন গোস্বামী, মিতালী রাজদের

এবারে মহিলা বিশ্বকাপের শুরুটা ভাল করলেও হঠাত্ই যেন ছন্দপতন হয় ভারতের। আর সেখানেই ইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সবশেষে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে হারের পরই বিশ্বকাপ জয়ের সমস্ত আশা শেষ হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রবিবার গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা দল। সেই ম্যাচেও ৩ উইকেটে হেরে যায় ভারত।

এদিন ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াইা চলেছিল। শেষ ওভারে ভারতের হয়ে বল করতে গিয়েছিলেন দীপ্তি শর্মা। সেই দীপ্তিরই একটা নো বল গোটা খেলা বদলে যায়। যখন দু বলে তিন রান বাকি, এমন পরিস্থিতিতেই নো বল করে ফেলেন দীপ্তি শর্মা। যদিও তা নিয়ে বিতর্ক কম নেই। কি্তু মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত আর তাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করেও শেষপর্যন্ত হারতেই হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ। শুরু থেকেই এদিন দুর্ধর্ষ মেজাজে ছিলেন ভারতীয় মহিলা ব্যাটাররা। ওপেনিংয়ে দুরন্ত পারফরম্যান্স স্মৃতি মন্ধনা এবং শেফালী বর্মাদের। স্মৃতি মন্ধনা করেন ৭১ রান। একইসঙ্গে শেফালী ভর্মা ফেরেন ৫৩ রানে। এরপরই ভারতীয় দলের হাল ধরেন মিতালী রাজ ও হরমনপ্রীত। দুই তারকার দুর্ধর্ষ ব্যাটিংয়েই ভারতীয় মহিলা দলের রান পৌঁছয় ২৭৪ রানে। মিতালী রাজ করেন ৬৮ রান এবং হরমনপ্রীত করেন ৪৮ রান।

ভারতীয় বোলাররা শুরু থেকে চাপ রাখার চেষ্টা করলেও, প্রোটিয়া বাহিনীও এদিন পাল্টা চাপ দিতে পিছপা হয়নি। যদিও ম্যাচ শুরু থেকেই ছিল হাড্ডহাড্ডি। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। সেখানেও ভারতই এগিয়ে ছিল । কিন্তু দীপ্তি শর্মার একটি নো বল গোটা চিত্রটা বদলে দেয়। তিন উইকেট হাতে রেখেই ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটে নেয় দক্ষিণ আফ্রিকা।

close whatsapp