প্রকাশিত হল ২০২২ মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড
বিশ্বকাপের আগে একই দল নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত
আপডেট করা - Mar 2, 2022 1:31 pm

সর্বভারতীয় মহিলা নির্বাচন কমিটি ২০২২ সালের মহিলাদের বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড নির্বাচন করেছে। প্রত্যাশামতোই অভিজ্ঞ মিতালী রাজ নেতৃত্বের দায়িত্ব সামলাবেন এবং হরমনপ্রীত কউরকে তাঁর সহকারী হিসাবে নির্বাচন করা হয়েছে। টাউরাঙ্গার বে ওভালে টিম ইন্ডিয়া ৬ মার্চ, ২০২২-এ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে খেলবে মহিলা দল। এই সিরিজটি ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে উপযুক্ত প্রস্তুতি দেবে বলে আশা করা যায়। পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর, গ্রুপ পর্বে ভারতের পরবর্তী প্রতিপক্ষরা যথাক্রমে নিউজিল্যান্ড (১০ই মার্চ, হ্যামিলটন), ওয়েস্ট ইন্ডিজ (১২ই মার্চ, হ্যামিলটন), ইংল্যান্ড (১৬ই মার্চ, টাউরাঙ্গা), অস্ট্রেলিয়া (১৯শে মার্চ, অকল্যান্ড), বাংলাদেশ (২২শে মার্চ, হ্যামিলটন) এবং দক্ষিণ আফ্রিকা (২৭শে মার্চ, ক্রাইস্টচার্চ)।
২০২২ ওয়ানডে বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ম্যাচের জন্য ভারতের স্কোয়াড:
মিতালী রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর (সহ-অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটপকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেনুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটপকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব।
স্ট্যান্ডবাই প্লেয়ার: সাবভিনেনি মেঘনা, একতা বিশ্ত, সিমরান দিল বাহাদুর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টির জন্য নির্বাচিত স্কোয়াড:
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শাফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটপকিপার), স্নেহ রানা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেনুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটপকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব, সাবভিনেনি মেঘনা, একতা বিশ্ত, সিমরান দিল বাহাদুর।
#TeamIndia squad for ICC Women's World Cup 2022 & New Zealand ODIs:
Mithali Raj (C), Harmanpreet Kaur (VC), Smriti, Shafali, Yastika, Deepti, Richa Ghosh (WK), Sneh Rana, Jhulan, Pooja, Meghna Singh, Renuka Singh Thakur, Taniya (WK), Rajeshwari, Poonam. #CWC22 #NZvIND pic.twitter.com/UvvDuAp4Jg
— BCCI Women (@BCCIWomen) January 6, 2022
২০২২ বিশ্বকাপের প্রস্তুতির কথা বলতে গিয়ে, ভারতের অধিনায়ক মিতালী রাজ সম্প্রতি যোগ করেছেন যে সাম্প্রতিক সময়ে তিনটি সেরা দলের বিপক্ষে খেলায় তাঁরা ভালোভাবে প্রস্তুতি সারতে পেরেছেন এবং ২০২২ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় তাদের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
“আমরা মার্চ থেকে তিনটি সেরা দলের বিরুদ্ধে খেলেছি এবং এটি আমাদের ভালো প্রস্তুতি দিয়েছে। খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলেছে এবং মহিলাদের বিগ ব্যাশেও তারা অংশ নিয়েছে। তার মানে তারা খেলার সময় পাচ্ছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরও ভালো হল আমরা বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে খেলছি,” মিতালী বলেছেন।
“আগে তেমন প্রত্যাশা ছিল না। এখন ২০২১ থেকে খেলোয়াড়রা অভিজ্ঞতা পেয়েছে এবং টি-টোয়েন্টি লিগের সাথে জড়িত থেকেছে। সামগ্রিকভাবে, আমাদের তরুণ খেলোয়াড়রাও যথেষ্ট অভিজ্ঞতা পেয়েছে। এখন শুধু একটা দল হিসেবে ভালো খেলার ব্যাপার,” তিনি যোগ করেন।