পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও এখনও অনেক কাজ বাকি রয়েছে বলে জানালেন মিতালী রাজ

Mithali Raj
Mithali Raj. (Photo by Ashley Allen – ECB/ECB via Getty Images)

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে ভারতীয় মহিলা দল। পাকিস্তানের বিরুদ্ধে অবশ্যই খুশি ভারতীয় দলের অধিনায়ক মিতালী রাজ। কিন্তু এখনই পুরোপুরি স্বস্তিতে নেই তিনি। ম্যাচ জেতার খুসির সঙ্গে এখনও যে অনেক কাজ বাকি রয়েছে তাদের, তা জানাতে কোনও দ্বিধা করেননি ভারতীয় দলের তারকা অধিনায়ক মিতারী রাজ। আর সেই ইঙ্গিতটা যে বারতীয় মহিলা দলের ব্যাটিংয়ের দিকে তাও কার্যত স্পষ্ট। পরাকিস্তানের বিরুদ্ধে জিতলেও, দলের ব্যাটিং পারফরম্যান্স কিন্তু পুরোপুরি স্বস্তি দিতে পারছে না তাদেরকে।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নেমেই নতুন রেকর্ড গড়েছেন মিতালী রাজ। একমাত্র মহিলা ক্রিকেটার এবং দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৫টি বিস্বকাপ খেলার রেকর্ড দড়েছেন তিনি। এই ম্যাচে স্মৃতি মন্ধনা, পূজা এবং স্নেহ ব্যাট হাতে দাপটও দেখিয়েছেন। এবং শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যধানে জিতেছে ভারত। কিন্তু দলের মিডল অর্ডার একেবারেই ব্যর্থ হয়েছে। ম্য়াচ শেষে সেই কথা মেনেও নিয়েছেন মিতালী রাজ।

পাকিস্তানের বিরুদ্ধে এক সময় ভারতের ছিল ২ উইকেটে ৯৬ রান। সেখান থেকে মাত্র ২০ রানের ব্যবধানে পরপর তচার উইকেট খুইয়েছিল ভারতীয় মহিলা দল। মিতালী রাজ, দীপ্তি শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা ব্যাটে রান পাননি। লোয়ার বঅর্ডারে ব্যাট করতে নেমে স্নেহ এবং পূজা যদি রান না করতেন, তাহলে হয়ত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ফলাফল অন্যরকমই কিছু একটা হতে পারত।

পাকিস্তানকে হারালেও, এখনই স্বস্তি পাচ্ছেন ভারতীয় অধিনায়ক মিতালী রাজ

ম্যাচ শেষে পূজা এবং স্নেহদের প্রশংসা যেমন শোনা গিয়েছে মিতালী রাজের গলায়, তেমনই খানিকটা অস্বস্তির সুরও ছিল তাঁর কথার মধ্যে। ম্যাচ শেষে মিতালী রাজ জানিয়েছেন, “পুজা এবং স্নেহের পার্টনারশিপটাই আমাদের ম্য়াচে ফিরিয়েছিল। তবে টপ অর্ডারের রান পাওয়াটাও কম গুরুত্বপূর্ণ নয়। যখন দীপ্তি, স্নেহ এবং পূজাদের মতো অল রাউন্ডাররা দলে থাকে, তখন চিন্তা কমাটাই স্বাভাবিক। হাতে এখনও কয়েকদিন সময় রয়েছে, আশা করছি পূজা চোট সারিয়ে ফিরে আসবে”।

তিনি আরও জানিয়েছেন, “প্রথম ম্যাচ জিতে যেমন স্বস্তি পেয়েছি, ঠিক তেমনই দলে এখনও বহু জায়গায় কাজ বাকি রয়েছে আমাদের। যখন এভাবে উইকেট হারায় চাপ বা়াটাই স্বাভাবিক”।

মিতালী রাজের কথা থেকেই স্পষ্ট, যে তিনি দলের ব্য়াটিং পারফরম্যান্স নিয়ে চিন্তায় রয়েছেন। আগামী ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু তার গে আবার পূজার হাল্কা চোট হয়েছে। যদিও সেই সমস্যা কাটিয়ে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে জয়ের ধারা অব্যহত রাখার ব্যপারে আশাবাদী ভারতীয় মহিলা দলের অধিনায়ক।

close whatsapp