ভারতের জার্সি গায়ে তোলাটাই তাঁর কাছে সবচেয়ে গর্বের, ২০০ তম ম্যাচে জানালেন ঝুলন গোস্বামী

Jhulan Goswami
Jhulan Goswami. (Photo by Albert Perez/Getty Images)

এবারের মহিলা বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক রকর্ড গড়ে চলেছেন ঝুলন গোস্বামী। কয়েকদিন আগেই বিশ্ব ক্রিকেটের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ২৫০ টি উইকেটের মালক হয়েছেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গড়লেন নতুন নজির। বিশ্ব মহিলা ক্রিকেটে দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ২০০টি একদিমের ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। আর কেরিয়ারের শেষলগ্নে এসে এমন রেকর্ড গড়তে পেরে আপ্লুত ঝুলন গোস্বামী। ভারতীয় দলের জার্সি গায়ে তোলাটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এই বিশ্বকাপেই মহিলা ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকক্ডও গড়েছেন ঝুলন গোস্বামী। এখন তাঁর একটাই চাহিদা। ভারতের জার্সতে বিশ্বকাপ জিতে দেশে ফেরা। যদিও অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই রাস্তা এখন অনেকটাই কঠিন করে ফেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনী। সেই মঞ্চেই কেরিয়ারের ২০০টি একদিনের ম্যাচ খেলার নজির গড়লেন তিনি।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল ভারত। সেই ম্যাচেই কেরিয়ারের ২০০তম একদিনের ম্যাচে নেমেছিলেন ঝুলন গোস্বামীও। তিনি ছাড়া মহিলা ক্রিকেটে একমাত্র মিতালী রাজেরই রয়েছে এই রেকর্ড। এদিন অকল্যান্ডে সেই মিতালী রাজের হাত থেকেই ২০০ তম ম্যাচের ক্যাপ উঠল ঝুলন গোস্বামীর মাথায়। আর ততেই আপ্লুত ঝুলন গস্বামী। যদিও তাঁর কাছে রেকর্ডের থেকেও দেশের জার্সি পরাটাই সবচেয়ে বেশী সম্মানের।

কেরিয়ারের ২০০ তম ম্যাচে আবেগতাড়িত জুলন গোস্বামী

এই নজুর গড়ার পর ঝুলন বলেন, “সকলকে অসংখ্য ধন্যবাদ। ভারতের খেলতে পারাটাই একটা সম্মানের ব্যপার। যখনই দেশের এই জার্সি গায়ে ওঠে সবসময়ই নিজেকে বিশেষ মনে হ। আর আমার সবসময়ই লক্ষ্য নিজের এসখো শতাঁস দেওয়ার। মাঠে নেমে সেই লক্ষ্যেই কাজ করি আমি। মাঠ এবং মাঠের বাইরে সবসময় এই একই লক্ষ্য থাকে আমার”।

তিনি ২০০ তম ম্যাচ সম্বন্ধে আরও বলেন, “একজন পেসার হিসাবে ২০০টি একদিনের ম্যাচ খেলা সত্যিই অন্যরকম ব্যপার। এই জায়গায় পৌঁছতে যেমন নিজের মনোসংযোগ বজায় রাখতে হয় তেমনই ধরে রাখতে হয় নিজের কাজের প্রতি নিষ্ঠাও। আর সেই জন্যই এই জায়গায় পৌঁছতে পেরেছি”।

দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ২০০ তম ম্যাচ খেলার নজির ঝুলন গোস্বামীর

এদন ঝুলন গোস্বামীক মাঠে নামার সময় তাঁকে ঘিরে আপ্লুত ছিলেন স্মৃতি মন্ধনা। এই তারকা ক্রিকেটারের মুখে শুধুই ছিল ঝলন বন্দনা। ঝুলন গোস্বামীকে দেখেই যে তাদের বেড়ে ওঠা, সেই সমস্ত কথা এদিন উঠে এল স্মৃতি মন্ধনার গলায়। যদিও এদিন কেরিয়ারের ২০০ তম ম্যাচে জয় অধরাই রয়ে গিয়েছে ঝুলন গোস্বামীর। তাঁর ঝুলিতে উইকেটও নেই। এখন শুধুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন তাঁর পূরণ হয় কিনা সেটাই দেখার।

close whatsapp