২০১৭ ও ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম্যান্সই তাতাচ্ছে ভারতকে, জানালেন স্মৃতি মন্ধনা
আপডেট করা - Mar 18, 2022 2:12 pm

মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার। এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে রয়েছে অস্ট্রেলিয়া। কঠিন প্রতিপক্ষ হলেও তাদের নিয়ে ভয় পেতে নারাজ ভারতীয় শিবিরষ। বরং ২০১৭ সলের সেমিফাইনালের স্মৃতি এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সেই সিরিজই এখন তাতাচ্ছে স্মৃতি মন্ধনাদের। ইংল্যান্ডের কাছে হারলেও এখবও বিশ্বকাপে তিন নম্বরে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে পরের রাউন্ডের রাস্তা পাকা করতে মরিয়া স্মৃতি মন্ধনা।
শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে। বিশ্বকাপের টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচ ভারতীয় মহিলা ব্রিগেডের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। আর সেজন্যই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ স্মৃতি মন্ধনা। এরইমাঝে হরমনপ্রীত কৌরের চোট সারিয়ে পরোপুরি সুস্থ হয়ে ওঠা আরও খানিকটা স্বস্তি বাড়িয়েছে ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এখন পুরনো স্মৃতিই তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে বলে মনে করছে ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধনা।
২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশে একদিনের ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানে সিরিজ হয়ত জিততে পারেননি স্ম-তি মন্ধনারা। কিন্তু অসট্রেলিয়ার জয়ের রথ তরা থামিয়ে দিয়েছিলেন। তিন ম্যাচের সিরিজ ২-১-এ হেরছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু শেষ ম্যাচে অজি বাহিনীকে হারিয়ে দিয়েছিল তারা। আর সেইসঙ্গেই টানা ২৬ ম্যাচ জয়ের পর বিজয় রথ থেমেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরনো পারফরম্যান্সই তাতাচ্ছে স্মৃতি মন্ধনাদের
শুধু তাই নয় ২০১৭ সালে বিশ্বকাপের সেমিফাইনালে এই অস্ট্রেলিয়ারই মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়েই তারা ফাইনালে গিয়েছিল। আর সেই ম্যাচে দুরন্ত জয়ও পেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই সমস্ত স্মৃতিগুলোই যেন এখন স্মৃতি মন্ধনা, মিতালী রাজদের তাতাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের এই লড়াইয়ে নামার আগে।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে স্মৃতি মন্ধনা জানিয়েছেন, “সকলেই জানেন ২০১৭ সালের বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল কী হয়েছিল। এছাড়া আমরা ২০২১ সালে অস্ট্রেলিয়া সফর নিয়েও নানান আলোচনা করেছি। তদের বিরুদ্ধে আমরা যথেষ্ট ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছি। সিরিজও প্রায় জয়ের মুখেই ছিলাম। সেই ক্রিকেটটাই আবরও খেলতে চাই, আর সেটাই আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে”।
স্মৃতি মন্ধনা আরও জানিয়েছেন, “আমাদের দলের প্রতিটা মেয়েই যথেষ্ট তেতে রয়েছেন। সকলেরই লক্ষ্য এখন এই ম্যাচ জিতে যেমন করেই হোক ২ পয়েন্ট তুলে নিয়ে আসা। আমরা প্রতিযোগিতার পরিস্থিতি সম্বন্ধে যেমন অবগত রয়েছি, তেমনই জানি যে এই ম্যাচ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া দলের মনোবিদও যথেষ্ট সাহায্য করছে আমাদের”।
ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরও ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়েই প্রশন উঠতে শুরু করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সেদিকেই হয়ত বাড়তি গুরুত্ব দিচ্ছেন রমেশ পাওয়ার, মিতালী রাজরা। এছাড়া চোট সারিয়ে হরমনপ্রীতও এই ম্যাচে খেলার জন্য পুরোপুরি তৈরি রয়েছে। এখন শুধুই দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে বিশ্বকাপ জয়ের আশা ভারতীয় মহিলা ক্রিকেট দল জিইয়ে রাখতে পারে কিনা।