অস্ট্রেলিয়া শিবিরে বড়সড় ধাক্কা, চোট পেয়ে ছিটকে গেলেন মার্কাস স্টয়নিস
আপডেট করা - Jun 29, 2022 7:06 pm

একের পর এক চোট আঘাতের ধাক্কায় অস্ট্রেলিয়া শিবির যেন মিনি হাসপাতাল। চোট পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোটা একদিনের সিরিজ থেকেই ছিটকে গেলেন মার্কাস স্টয়নিস। আর তাতে যে অজি শিবিরের চিন্তা বাড়বে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই প্রথম একাদশের বেশ কিছু ক্রিকেটার চোট আঘাতে জর্জরিত। এবার সেই তালিকাতেই নাম তুললেন মার্কাস স্টয়নিস। ইতিমধ্যেই চোট পেয়ে পরের ম্যাচে অনিশ্চিত দলের অন্যতম প্রধান স্পিনার অ্যাস্টন আগার।
মঙ্গলবার থেকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই জিতেছে অজিরা। সেই ম্যাচে প্রথম একাদশেও ছিলেন মার্কাস স্টয়নিস। সেই ম্যাচ চলাকালীনই চোট পেয়েছিলেন তিনি। আর তার জেরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকতা ক্রিকেটার। বুধবারই ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে। শ্রীলঙ্কা সফরে সময় যতই এগোচ্ছে ততই যেন চোট আঘতের তালিকাটা লম্ব হতে শুরু করেছে।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়া শিবিরের বেশ কিছু তারকা চোটের কবলে পড়েছেন। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন অজি শিবিরের তারকা পেসার কেন রিচার্ডসন। মার্কাস স্টয়নিসের সঙ্গে একই ম্যাচে চোট পেয়েছেন অ্যাশ্টন আগারও। এছাড়া চোটের কবলে পড়ায় এখনও পর্যন্ত মাঠে মাঠে নামতে পারেননি মিচেল মার্স, মিচেল স্টার্করা। টি টোয়ন্টি সিরিজ চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মিচেল স্টার্ক। প্রথম একদিনের ম্যাচেও তাঁকে দেখা যায়নি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া
একের পর এক চোট আঘাতে সিরিজের মাঝে চিন্তা বাড়াটাই যে স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া -এ দল থেকে চ্রেভিস হেড ও ম্যাথু কেনহেম্যানকে ডেকে পাঠানো হয়েছে। অ্যাস্টন আগারকে এখনও পর্যন্ত চিকিত্সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সামনেই রয়েছে দ্বিতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে স্টয়নিসকে না পাওয়াটা যে চিন্তা তা বলাই বাহুল্য। যদিও অজি শিবির অবশ্য এসব নিয়ে এখনই খুব একটা ভাবতে নারাজ। ক্রিকেটাররা চোট আঘাতে জর্জরিত হলেও, অপশন রয়েছে বলেই জানিয়েছেন প্যাট কামিন্স।
তিনি বলেছেন, “এই পরিস্থিতিতে এত চোট আঘাত কখনোই কাম্য নয়। কিন্তু আমি আশাবাদী যে আমরা আমাদের ব্যালান্স ধরে রাখতে পারব। পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে। এখনই খুব একটা চিন্তা করছি না। কারণ এখানেই রয়েছে অস্ট্রেলিয়া এ দল। অনেক বড় স্কোয়াড। পরিস্থিতি সামাল দেওয়া যাবে”।
প্রথম ম্যাচে ৩১ বলে ৪৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন মার্কাস স্টয়নিস। একইসঙ্গে বল হাতেও দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন অ্যাস্টন আগারও। দুই উইকেটও তুলেছিলেন তিনি। স্টয়নিস ছিটকে গেলেও, আগার অবশ্য এখনও দলের সঙ্গেই থাকবেন। অন্যদিকে শোনাযাচ্ছে মিচেল মার্শ নাকি প্রস্তুতি আরম্ভ করেছেন।