চোটের জন্য শেষ টেস্টেও মেই অ্যাশটন আগার, তাঁর জায়গায় দলে এলেন জন হল্যান্ড

Ashton Agar
Ashton Agar. (Photo by Daniel Kalisz/Getty Images)

শ্রীলঙ্কা সফরে চোট আঘাত যেন পিছুই ছাড়ছে না অস্ট্রেলিয়ার। টেস্ট সিরিজ চলাকালীনও ফের চোটের ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। আগামী ৮ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে এজি শিবির। সেই ম্যাচে নামার আগেই চোট পেয়ে ছিটকে গেলেন অজি ব্রিগেডের অন্যতম প্রধান স্পিনার অ্যাশটন আগার। একদিনের সিরিজ চালাকালিনই পেশীতে চোট পেয়েছিলেন তিনি। আর তাতেই দ্বিতীয় টেস্টে নামতে পারবেন অ্যাশটন আগার। লায়ন থাকলেও, তাঁর সঙ্গী না থাকায় চাপ কিন্তু খানিকটা হলেও বাড়ল অস্ট্রেলিয়া শিবিরে।

একদিনের সিরিজে হারের পর টেস্ট সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। সিরিজের শেষ টেস্টে গলে নামবে দুই দল। যেই জায়গা বিশেষ করে ফিঙ্গার স্পিনারদের জন্য সবচেয়ে উপযোগী। শোনাযাচ্ছিল ন্যাথান নায়নের সঙ্গে এই ম্যাচে অ্যাশটন আগারকেই খেলানোর ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু  পেশীর চোটে সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে অজি শিবিরের। চোট পাওয়ার জন্য দ্বিতীয় টেস্টে নামতে পারবেন না তিনি।

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল অস্ট্রেলিয়া। ১০ উইকেটে সেই ম্যাচ জিতে এখন সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন প্যাট কামিন্সরা। ক্যামেরন গ্রীন, উসমান খোয়াজা ছাড়া সেই টেস্ট জয়েক পিছনে সবচেয়ে বড় অবদান ছিল ন্যাথান লায়নের। দুই ইনিংস মিলিয়ে একাই নিয়েছিলেন ৯ উইকেট। সেইসঙ্গে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছিলেন তিনি।

অ্যাশটন আগারের জায়গায় দলে এলেন জন হল্যান্ড

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও যে স্পিন বোলিংই অস্ট্রেলিয়ার অন্যতম শক্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আর গলের মতো মাঠে ফিঙ্গার স্পিনার হিসাবে অ্যাশটন আগার যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তা বলাই বাহুল্য। কিন্তু সেখানেই এই তারকা স্পিনার এবার নামতে পারবেন না।

অস্ট্রেলিয়া দলের তরফে জানানো হয়েছে, একদিনের সিরিজ চলাকালীনই পেশীতে চোট পেয়েছিলেন। জন হল্যান্ড, যিনি অস্ট্রেলিয়া -এ দলের হয়ে খেলছিলেন, তাঁকেই এবার ১৭ সদস্যের দলে নেওয়া হল।

প্রথম টেস্টেও অ্যাশটন আগার নামতে পারেননি। সেখানে ন্যাথান লা.নের সঙ্গে সোয়েপসনকে খেলানো হয়েছিল। দ্বিতীয় টেস্টেও যে সেই দুই স্পিনার জুটি নামবেন তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিা  শিবিরের তরফে অ্যাশটন আগারকে নিয়ে আশাবাদী থাকলেও, এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই তারকা ক্রিকেটার। তাই দল টেস্টেও তিনি নামতে পারছেন না।

close whatsapp