ট্রেভিস হেডের চোট, দীর্ঘ পাঁচ বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে কামব্যাক গ্লেন ম্যাক্সওয়েলের
আপডেট করা - Jun 29, 2022 7:06 pm

ট্রেভিস হেডের চোট। আর তাতেই যেন দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান আরেক তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন এই তারকা ক্রিকেটার। আগামী ২৯ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া। একদিনের সিরিজে হেরে অঘটন ঘটিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে তাই মরিয়া হয়ে রয়েছে অজি শিবির। সেই দলের দীর্ঘ পাঁচ বছর পর ফের ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে ্ভিষেক হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের। ২০১৭ সালে শেষবার অস্ট্রেলিয়ার টেস্ট জার্সিতে দেখা গিয়েছিল এই বিধ্বংসী তারকা ক্রিকেটারকে। চট্টোগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ম্যাচ অবশ্য অস্ট্রেলিয়া বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল। কিন্তু এরপর থেকেই গ্লেন ম্যাক্সওয়েলকে আর অস্ট্রেলিয়ার টেস্ট শিবিরে কখনও দেখা যায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফের একবার অস্ট্রেলিয়া শিবিরে ফিরলেন তিনি।
আগামী ২৯ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু তার আগেই দলের অন্যতম প্রধান সদস্য ট্রেভিস হেড হ্যামস্ট্রিংয়ে চোট পান। আর সেই চোটের কারণেই টেস্ট সিরিজের আগে দল থেকে ছিটকে যেতে হয় তাঁকে। যদিও তাঁর পরিবর্ত ক্রিকেটারকে বেছে নিতে অজি টিম ম্যানেজমেন্ট খুব একটা দেরী করেনি। গ্লেন ম্যাক্সওয়েলকেই বেছে নিয়েছেন তারা।
২০১৭ সালে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত মাত্র সাটতি টেস্ট খেলতে দেখা গিয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। ২০১৩ সালে ভারতের বিরুদ্ধে হায়দরাবাদেই হয়েছিল তাঁর টেস্ট অভিষেক। সাতটি টেস্ট খেলে গ্লেন ম্যাক্সওয়েলের রান রয়েছে ৩৩৯। সাত টেস্টে ম্যাক্সওয়েল খেলেছেন মাত্র ২৬ ওভার। সেখানে একটি সেঞ্চুরীও রয়েছে এই তারকা ক্রিকেটারের। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও উইকেট রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত মাত্র ৮টি উইকেটই তুলতে পেরেছেন তিনি।
৭টি টেস্টে গ্লেন ম্যাক্সওয়েলের রান রয়েছে ৩৩৯
শ্রীলঙ্কা সফরের শুরুটা ভালভাবে করলেও, একদিমের সিরিজেই ছন্দপতন হয়েছে অস্ট্রেলিয়ার। টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল অজিরা। একদিনের সিরিজেও প্রথম ম্যাচ জিতেছিল তারা। কিন্তু এরপরই তাল কাটে অজিদের জয়ের দৌড়ে। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজও হেরে যায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার স্পিন আক্রমণই এখন অন্যতম চিন্তার কারণ তাদের কাছে।
একদিনের সিরিজ হারলেও, সামনে রয়েছে টেস্ট সিরিজ। সেই সিরিজেই ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ এবং জশ লাইটসের সঙ্গে মিডল অর্ডারেই হয়ত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে দেখ যাবে গ্লেন ম্যাক্সওয়েলকে।