লোকেশ রাহুলকে টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে সরানো হল!

Rohit Sharma and KL Rahul
Rohit Sharma and KL Rahul. (Photo by Stu Forster/Getty Images)

তাঁকে নিয়ে প্রথম টেস্টের পর থেকেই সমলোচনাটা শুরু হয়েছে। ভারতীয় দলের কোচ থেকে অধিনায়ক লোকেশ রাহুলের পাশে দাঁড়ালেও, সমালোচনা যে একেবারেই তাঁকে নিয়ে কমছে না তা বলার অপেক্ষা রাখে না। এরইমাঝে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই লোকেশ রাহুলের নামেপর পাশে সহ অধিনায়কের তকমা নেই। আর সেটা দেখার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পন। তবে কী লোকেশ রাহুলকে এবার সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল। দল ঘোষণা হওয়ার পর থেকে এই জল্পনাই তুঙ্গে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দুটো টেস্টে খেলা হয়ে গিয়েছে ভারতীয় দলের। পরপর দুই ম্যাচেই বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া।  নাগপুরের পর দিল্লিতেও কার্য়ত আডাই দিনেই ম্যাচ শেষ করে দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা লোকেশ রাহুলের পারফরম্যান্স নিয়ে সবসময়ই নানান কথাবার্তা উঠতে শুরু করেছে। অনেকেই তাঁকে  শেষ দিুই ম্যাচে ভারতীয় দলে না রাখারই পক্ষে বার্তা দিচ্ছেন।

দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান করতে পেরেছেন লোকেশ রাহুল

এমন পরিস্থিতিতেই  শেষ দুটো টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই সহ অধিনায়কের তকমা নেই লোকেশ রাহুলের নামের পাশে। আর এমনটে দেখার পর যে গুঞ্জনটা বাড়বে তা বলাই বাহুল্য।  েতবে কী লোকেশ রাহুলকে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল।  এমন নানান ধরণের প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। যদিও বোর্ডের তরফে কিন্তু আলাদাভাবে কিছুই বলা হয়নি।

কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত এই টেস্ট সিরিজে বড় রান করতে পারেননি লোকেশ রাহুল। পরপর দুই ্মযাচেই ব্যর্থ হয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে গদুই ইনিংস মিলিয়ে লোকেশ রাহুল মাত্র ১৮ রানই করতে পেরেছিলেন। আর এমন পারফরম্যান্স তাঁকে নিয়ে সমালোচনার সুর বাড়াবে সেটা বলাই বাহুল্য। ইতিমধ্যেই তাঁর জায়গায় শুভমন গিলকে খে্লানোর দাবীতে সোচ্চ্বার হয়েছেন সকলে। যদিও রাহুল দ্রাবিড় থেকে রোহিত শর্মা, তাঁর পাশেই দাঁড়িয়েছেন।  কিন্তু শেষ দুই ম্যাচের জন্য ভারতীয় দল  কিন্তু অন্য কথাই বলছে।

চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার পর থেকেই ভাল ফর্মে নেই লোকেশ রাহুল। এদিনও ন্যাথান লিয়নের বোলিংয়ের সামেনই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। মাত্র এক রানই করতে পেরেছিলেন লোকেশ রাহুল। এই নিয়েই এখন সমালোচনা তুঙ্গে। লোকেশ রাহুলকে শেষ দুই ম্যাচে ভারতের প্রথম একাদশেও রাখা হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp